মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

রিপোর্টঃ আমির হোসেন
সারাদেশে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে বিভিন্ন ভাবে বানিজ্যিক কাজে ব্যবহার করে যাচ্ছেন। মঙ্গলবার (২০ মে/২৫) দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভাটের চর নতুন রাস্তা এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পিএলসি জোবিঅ- মেঘনা ঘাট শাখার গজারিয়া অঞ্চলের দায়িত্ব-রত কর্মকর্তা ব্যবস্থাপ প্রকৌশলী সুরিজ কুমার সাহা ও সহকারী ও উপসহকারী প্রকৌশলী এবং কর্মকর্তা কর্মচারীরা।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( সিনিয়র সহকারী সচিব) হাছিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ।
এসময় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল, একটি রেষ্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা অন্যথায় এক মাসের কারাদণ্ড দেওয়ায় আদালত আদেশ করে সেভ স্টার রেষ্টুরেন্টেকে। উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে সংযোগ নিয়ে গড়ে উঠেছে চুনাপাথর কারখানায় ও ঢালাই কারখানা প্রতিদিন রাজস্ব হারাচ্ছে তিতাসগ্যাস ও সরকার। নিন্ম মানের পাইপের সাহায্যে অসাধু ব্যবসা-সম্পৃক্ত রয়েছে কুচক্রী মহল। জোবিঅ- মেঘনা ঘাট শাখার ব্যবস্থাপক প্রকৌশলী জানান অবৈধ সংযোগ নারীদের বিরুদ্ধে আইন গত ভাবে মামলা করা হয়েছে অভিযান পরিচালনা চলমান থাকবে বলে জানিয়েছেন।