1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2026,
  • 62 Time View
অলিদুর রহমান অলি:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে স্বেচ্ছা রক্তদাতা-গ্রহীতা মিলনমেলা ও তরুণ রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। অনুষ্ঠানে আট শতাধিক তরুণ স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, স্বেচ্ছায় যারা রক্তদান করছেন, তারা শুধু মানবিক দায়িত্ব পালনই করছেন না, বরং সৎ গুণের চর্চাও করছেন। স্বেচ্ছা রক্তদাতারা মূলত সৎকর্মেরই চর্চা করছেন। তাদের পক্ষে অসৎ চর্চা করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, স্বেচ্ছা রক্তদাতারা যেন এই মহৎ কাজকে অভ্যাসে পরিণত করেন এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখেন।
অনুষ্ঠানে ‘ও’ পজিটিভ রক্তের ৫৭ বারের স্বেচ্ছা রক্তদাতা দৌলত আল রশিদ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা রকিবুল ইসলাম রুশো তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব এবং জীবন বাঁচানোর এই মানবিক উদ্যোগের নানা অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদাম নাহার আল বোখারী। স্বাগত বক্তব্য রাখেন এম রেজাউল হাসান।
বক্তারা কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের রক্তের চাহিদা পূরণে বিশেষ করে তরুণদের স্বেচ্ছা রক্তদানে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এর আগে বিকেল থেকেই স্বেচ্ছা রক্তদাতা ও রক্তগ্রহীতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। দাতা ও গ্রহীতাদের পারস্পরিক পরিচয়, বিভিন্ন আনন্দঘন আয়োজন এবং ছোট ছোট গেমস অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বিশেষ করে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীরা বিপুল সংখ্যক স্বেচ্ছা রক্তদাতার উপস্থিতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্যদিকে রক্তদাতারাও মানবসেবার এই মহৎ কাজে অংশ নিতে পেরে নিজেদের অনুভূতি ভাগাভাগি করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব রক্তদাতা দিবসে তরুণ স্বেচ্ছা রক্তদাতাদের এ ধরনের সম্মাননা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম ভবিষ্যতে আরও নতুন রক্তদাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নিরাপদ রক্ত নিশ্চিত করার আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ