মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

খুলনা নগরীর দৌলতপুর বিএল কলেজ রোডের ওজোপাডিকো জামে মসজিদের ভেতর ফজরের নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। গুলিতে লোকমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ১৪ জুন শনিবার ফজরের নামাজের সময় দুর্বৃত্তরা মসজিদের ভেতর লোকমানকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে
তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।