মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

মোসাঃ কলি বেগম
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির উদ্যোগে আজ রোববার দুপুরে বোর্ডবাজার গাছা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান এর কার্যালয়ে, গাছার সর্বস্তরের হাজারো নেতাকর্মী নিয়ে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এ ঐক্যবদ্ধের ডাক দেন।
আয়োজনে গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল সিপাইর সভাপতিত্বে, আলোচনা করেন, হুমায়ুন কবির রাজু সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি। কামাল উদ্দিন কামাল সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি। ও ফারুক হোসেন খান সাবেক সাধারণ সম্পাদক গাছা থানা গাজীপুর মহানগর বিএনপি। বক্তাদের জোরালো দাবি গাছা এলাকার বিভিন্ন অলি, গলি আনাচে-কানাচে কিছু অপরাধী, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখল বাজি ও মাদক ব্যবসায়ীরা গাছা এলাকার সুস্থ, শান্ত, শৃঙ্খলা, ভঙ্গ করে অশান্ত সৃষ্টি করছেন। এদের প্রতিহত করার জন্য এলাকার সাধারণ মানুষ ও গাছা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন একত্রিত হয়ে প্রতিবাদে আজ ঐক্যবদ্ধ হয়েছেন।
বক্তব্যে সাবেক সাধারণ সম্পাদক গাছা মেট্রো থানা গাজীপুর মহানগর বিএনপি ও ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফারুক হোসেন খান বলেন কিছু সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদক ব্যাবসায়ীরা, প্রধানমন্ত্রী তারেক রহমান এর জিরো টলারেন্স ঘোষণার পরে-ও অপকর্মের সাথে জড়িত এ ব্যাক্তিরা কোনো ছার পাবেনা। আমরা গাছার সর্বস্তরের সাধারণ মানুষ ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে ঐক্য গড়ে তুলেছি আপনারা সাবধান হয়ে যান, না-হলে পরিনতি খুব খারাপ হবে।
গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামাল উদ্দিন, এবং গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু সহ বক্তারা মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং দেশজুড়ে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছন।
দলের নাম বা পদ ব্যবহার করে যেন কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি বা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হতে না পারে, সে বিষয়ে আমাদে দল জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।