শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ফুটপাত কারো পৈত্রিক সম্পত্তি নয়, মন চাইলো ফুটপাতে ব্যবসা শুরু করে দিলাম। ফুটপাত জনগণের হাঁটা চলাচলের রাস্তা। জনগণের ভোগান্তি সৃষ্টি করে ফুটপাতে ব্যাবসা করা সম্পূর্ণ আইনগত দণ্ডনীয় অপরাধ। ফুটপাত দখল বানিজ্য এটা কোনো সভ্যতা নয়। এটা কোনো সভা জাতির মধ্যে পড়েনা। সাধারণ জনগণের ভোগান্তি সৃষ্টি করে এক শ্রেণীর অসাধু দালাল ও চাঁদাবাজ সিন্ডিকেট ফুটপাত থেকে প্রতিদিন শতশত কোটি টাকা চাঁদা উত্তোলন করছে।
চাঁদাবাজি’র টাকা কার পকেটে যায়। জাতি জানতে চায়। যাহা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত। যার কারণে কিছু অসাধু দালান ও চাঁদাবাজ সিন্ডিকেট প্রতিবাদ না করে, মানবতার দোহাই দিয়ে হকারদের পক্ষে কথা বলেন। এবিষয়ে সাধারণ জনগণ বলেন ফুটপাত যদি দখলমুক্ত না হয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। ফুটপাত দখলমুক্ত হলে চাঁদাবাজি বন্ধ হবেই। বর্তমান সরকারের হস্তক্ষেপে ফুটপাত উচ্ছেদ অভিযান জনগণের কাছে প্রশংসনীয় বলে দাবি করেন।