শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

মিরপুরে ১৫০ টির বেশি স্পটে চলছে চাঁদাবাজি

স্টাফ রিপোর্টার : / ৪৯ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে ১৩ নম্বর সেকশনের সড়ক ও ফুটপাতে শত শত দোকান বসে। আশপাশে কয়েকটি স্কুল থাকলেও সেগুলোর সামনে রাস্তা, গলি ও ফুটপাতজুড়ে দোকান বসানো হয়েছে, যা অনেকটা বিপণিবিতানের মতো দেখায়। সড়ক সিটি করপোরেশনের হলেও এসব জায়গা দখল করে দোকান বসানো হয়। অভিযোগ রয়েছে, সেখান থেকে স্থানীয় রাজনৈতিক পরিচযয়ে কিছু নেতা-কর্মী ও সন্ত্রাসীরা চাঁদা তোলেন। পুলিশের উপস্থিতিতেই দোকান বসানো ও চাঁদা আদায় চললেও উচ্ছেদ বা চাঁদাবাজি বন্ধ হচ্ছে না।
ঢাকায় চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছে পুলিশ। এতে বলা হয়েছে, চাঁদাবাজির সুযোগ করে দিয়ে পুলিশের কিছু কর্মকর্তাও টাকার ভাগ পান। গত মার্চে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), ডিবি, এসবি ও কমিশনারের গোয়েন্দা ইউনিট মিলে তালিকাটি প্রস্তুত করে। এতে ১ হাজার ২৮০ জনকে চাঁদাবাজ এবং ৩১৪ জনকে আশ্রয়দাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলছে, তালিকায় নিয়মিত নতুন নাম যুক্ত হচ্ছে। বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্তদের বেশির ভাগই বিএনপির স্থানীয় নেতা-কর্মী বা নিজেদের ওই দলের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পেশাদার সন্ত্রাসীসহ অন্যান্য দলের কিছু সদস্যের নামও রয়েছে।
মিরপুর অঞ্চলে সাতটি থানায় দেড় শতাধিক চাঁদাবাজির স্পট রয়েছে। এসব জায়গায় চাঁদা তোলার সঙ্গে জড়িত ৭২ জন এবং আশ্রয়দাতা ২৫ জন। ডিএমপি সদর দপ্তরে গত ৪ মার্চ এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজদের তালিকা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ১ মে শুরু হওয়া অভিযানে গত সোমবার পর্যন্ত তালিকাভুক্ত ১০০ জন এবং সহযোগী হিসেবে ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেন, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিরপুর, গাবতলী, শাহ আলী, পল্লবী, কাফরুল, দারুস সালাম, রূপনগর ও ভাষানটেক এলাকায় ফুটপাতের দোকান, বাস-ট্রাক পার্কিং, অটোরিকশা গ্যারেজ, লেগুনাস্ট্যান্ড, বাজার, বস্তি, নির্মাণকাজসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাতের দোকান থেকে দৈনিক ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয়। হকারদের দাবি, প্রতিটি বৈদ্যুতিক বাতির জন্য দৈনিক ৫০ টাকা এবং দোকান বসাতে আরও ১০০ টাকা দিতে হয়। একাধিক হকার জানান, নির্দিষ্ট একজন ‘লাইনম্যান’ প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় টাকা সংগ্রহ করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মিরপুর ১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত এলাকায় প্রায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ দোকান রয়েছে। দোকানপ্রতি দৈনিক গড়ে ২০০ টাকা ধরে মাসে অন্তত ৯০ লাখ টাকা চাঁদা আদায় হয়। এলাকার চাঁদাবাজির সঙ্গে আব্বাস আলী, মো. তাজ, মো. সোহেল ও রাকিবুল হাসান সোহেলসহ কয়েকজনের নাম রয়েছে। পুলিশের এক উপপরিদর্শকের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও এই টাকার ভাগ পান বলে অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। মিরপুর ১ নম্বর এলাকায় লেগুনাস্ট্যান্ড বসিয়ে প্রতিটি গাড়ি থেকে দৈনিক ২০০ টাকা করে আদায় করা হয়। এভাবে মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা তোলা হয়।
এদিকে পল্লবীতে নির্মাণপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাত থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। গত ১২ জুলাই এক নির্মাণপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে, এতে জড়িত স্থানীয় এক বিএনপি নেতার একটি বাহিনী রয়েছে। রূপনগর এলাকায় বস্তিতে অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ দিয়ে প্রতি মাসে ঘরপ্রতি এক হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এসব ক্ষেত্রেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
বিশ্লেষকদের মতে, ফুটপাত দখল ও চাঁদাবাজি দীর্ঘদিনের সমস্যা। পুরোপুরি উচ্ছেদে জীবিকার বিষয় জড়িত থাকায় পরিকল্পিত ব্যবস্থাপনা প্রয়োজন। সিটি করপোরেশন চাইলে নির্দিষ্ট অংশে দোকান বসানোর অনুমতি দিতে পারে এবং বস্তিতে বৈধ সংযোগ নিশ্চিত করা যেতে পারে। এ বিষয়ে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান বলেন, সমস্যার সমাধান সম্ভব হলেও রাষ্ট্রীয় উদ্যোগের ঘাটতি রয়েছে। তিনি বলেন, চাঁদাবাজদের সঙ্গে রাজনৈতিক নেতা-কর্মী ও পুলিশের ‘নেক্সাস’ (অসাধু জোট) এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *