1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪ সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর।

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2026,
  • 62 Time View

শেখ মোঃ লিখন
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কয়েকদিন ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দিন-রাতের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়া এবং কিছুক্ষণ পর ফিরে আসার ঘটনায় স্থানীয়দের কাছে পরিস্থিতি যেন আলো-আঁধার আর চোর-পুলিশের খেলায় পরিণত হয়েছে।

বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, বৃদ্ধ ও শিশুরা। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরে অবস্থান করাই কষ্টকর হয়ে উঠেছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনে ও রাতে অসংখ্যবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। অনেক সময় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় বৈদ্যুতিক যন্ত্রপাতির স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত হচ্ছে এবং জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি।

স্থানীয়দের দাবি, দ্রুত বিদ্যুৎ বিভ্রাটের কারণ চিহ্নিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে লৌহজং জোনাল অফিসের ডিজিএম মুহাম্মদ মনসুর হোসেন বলেন, “চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ