
ঢাকা, ১৫ জুন ২০২৬: ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভার এলাকা থেকে ছিনতাইকারী ও ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। গত ১৪ জুন রাত ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আজিজুল হাকিম (২০), মো. বিশাল শেখ (২২) এবং মো. কাউছার (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, পিসি/পিআর পর্যালোচনায় মো. আজিজুল হাকিমের বিরুদ্ধে একটি বিবিধ ধারার মামলা এবং মো. বিশাল শেখের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে।
ডিবি পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।