মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বাঁচার জন্য চিৎকার করায় ব্যবসায়ীকে হত্যা

রিপোর্টার নাম / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : বায়িং হাউস কর্মকর্তা মো. সুলতান হোসেনের কাছে অনেক ডলার আছে, এমনটা মনে করেছিল ডাকাত দল। মতিঝিলের একটি মানি এক্সচেঞ্জ থেকে বের হয়ে তিনি যখন বাসে করে বাসায় ফিরছিলেন তখনই তার পিছু নেয় তারা। পল্লবীর পূরবী সিনেমা হলের পাশে নামার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয় তাকে। কিন্তু সুলতানের সঙ্গে কোনো ডলারই ছিল না। ভয় পেয়ে বাঁচার জন্য তিনি যখন চিৎকার করেন তখনই শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। লাশটি ফেলে দেওয়া হয় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে রাস্তার পাশের একটি ঝোপে।

সুলতান হোসেনকে ডাকাত দল মাইক্রোবাসে করে তুলে নেয় গত ১৪ জুলাই। বাড়ি না ফেরায় পরদিন তার ভাই মো. আবুল হোসেন তেজগাঁও থানায় একটি নিখোঁজ জিডি করেন। তার পরদিন অর্থাৎ ১৬ জুলাই তার লাশ মেলে সিঙ্গাইরের ঝোপে। এ ঘটনায় ১৮ জুলাই আবুল হোসেন অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তদন্ত করে প্রায় এক মাসের মাথায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ পুলিশ সুলতান হত্যার ঘটনার বিবরণ তুলে ধরেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তারা।

পুলিশ কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে হত্যার অন্যতম আসামি ফরহাদ হোসেনকে শরিয়তপুর জেলার সখিপুর থানার সরকার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স সহ মো. জালাল উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। একই দিন চক্রের মূল হোতা কাজী মো. আকবর আলী (৪৫), মো. সাহারুল ইসলাম (২১) এবং মো. আমিনুল ইসলামকে (৫০) পুরানা পল্টন লাইন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে ডাকাতি বা ছিনতাই কাজে ব্যবহৃত র‍্যাবের দুটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, একটি ওয়্যারলেস সেট, একটি পিস্তল, পাঁচটি গুলিসহ একটি ম্যাগাজিন, একটি ডামি পিস্তল এবং পিস্তলের কভার জব্দ করা হয়েছে।

ডিবির গুলশান অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. গোলাম সাকলায়েন প্রথম আলোকে বলেন, পরে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
গোয়েন্দা কর্মকর্তারা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছেন, ১৪ জুলাই মতিঝিল মানি এক্সচেঞ্জ থেকে ব্যাগ হাতে বের হওয়ার পর সুলতান হোসেনকে অনুসরণ করতে থাকেন সাহারুল ও আমিনুল। সুলতান পল্টন মোড় থেকে বিআরটিসি বাসে উঠলে এই দুজনও তার আশপাশের সিটে বসেন। চক্রের অন্য সদস্যরা তখন অ্যাম্বুলেন্স নিয়ে বাসটির পেছন পেছন রওনা হন। সুলতান ফার্মগেটে নেমে মিরপুরগামী শেখর বাসে ওঠেন। তখন সাহারুল ও আমিনুলও তার সঙ্গে বাস পরিবর্তন করেন। পেছনে আসতে থাকে অ্যাম্বুলেন্সটি। মিরপুরের পূরবী সিনেমা হলের একটু সামনে সুলতান বাস থেকে নামেন।

তদন্ত কর্মকর্তারা জানান, সুলতান গাড়ি থেকে নামার পর তাকে অনুসরণ করে বাসে আসা ডাকাত দলের সদস্য সাহারুল ও আমিনুল ইশারা দিয়ে মনির ও আকবরকে দেখিয়ে দেয়। সড়ক বিভাজন পার হয়ে রাস্তার অপর পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে আকবর, মনির ও ফরহাদ নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে সুলতানের শার্টের পেছনের কলার ধরে অ্যাম্বুলেন্সে ওঠান। এ সময় আকবরের হাতে ওয়ারলেস সেট, মনিরের গায়ে র‌্যাবের পোশাক, ফরহাদের গায়ে র‌্যাবের পোশাক এবং হাতে একটি হ্যান্ডকাফ ছিল। অ্যাম্বুলেন্স চলা শুরু হলে সুলতান বুঝতে পারেন এরা র‍্যাব সদস্য না। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে মনির জানায় তার কাছে কিছু পাওয়া না গেলে ছেড়ে দেওয়া হবে। আকবর তখন সুলতানের হাতে থাকা ব্যাগটি তল্লাশি করে। কোনো ডলার না পেয়ে সুলতানকে সবাই মিলে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি আবারও চিৎকার করতে থাকেন। তখন অ্যাম্বুলেন্সের সামনের সিটে বসা মনির চালক জালাল উদ্দিনের কাছ থেকে একটি গামছা নিয়ে সুলতানের গলায় পেঁচিয়ে ধরে। পেছনের সিটে বসা আকবর লোকটির হাত এবং ফরহাদ পা চেপে ধরে। এক সময় সুলতান শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। গাড়িটি গাবতলী-হেমায়েতপুর-সাভার হয়ে নবীনগর বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালে এক একে মনির, আকবর, ফরহাদ, সাহুরুল ও আমিনুল গাড়ি থেকে নেমে পালিয়ে যান। পরবর্তীতে চালক জালাল লাশটিকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে রাস্তার পাশের ঝোপে লাশটি ফেলে চলে যান।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, এদের মধ্যে দলনেতা হচ্ছে ফরহাদ। দীর্ঘদিন ধরে এই চক্রটি এভাবে মানুষকে তুলে নিয়ে সবকিছু কেড়ে নিয়ে দূরে কোনো এলাকায় ফেলে রেখে চলে যায়। সুলতান হত্যার সঙ্গে জড়িত ছয়জনের মধ্যে মনির বাদে বাকি সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ইব্রাহিম ও রুহুল নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এই চক্রটির সঙ্গে মিলেই চাঁদপুরের এক ব্যবসায়ীর সাড়ে তিন কেজি রুপা ও কয়েক লাখ টাকা হাতিয়ে ছিনিয়ে নিয়েছিল।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *