মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সচিবালয়, যমুনা ও পাশ্ববর্তী এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ১৩ মার্চ সকালে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী স্বাক্ষরীত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিনেন্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় ক্ষমতা বলে অদৈ বৃহস্পতিবার ১৩ মার্চ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়,মাননীয় প্রধান উপদেষ্টার সরকারী বাসভবন যমুনা ও পাশ্ববর্তী এলাকায়(হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়,শাহবাগ মোড়,কাকড়াইল মোড়,মিন্টু রোড) যে কোন প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত,মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।