মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সীমা আক্তার :
ICAO (International Civil Aviation Organization) এর বিধান অনুসারে সদস্য রাষ্ট্রসমূহের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যায়িত (Certified) হতে হয়। উক্ত বিধানের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহকে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে এরোড্রম সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট কে ২০২০ সালে প্রথম এরোড্রম সার্টিফিকেট প্রদান করা হয়, যা অপারেশনাল মান বজায় রাখা সাপেক্ষে প্রতি দুই বছরে নবায়নযোগ্য।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ।
বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট কে নবায়িত সনদ (২০২৬ পর্যন্ত) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc) পরিচালক, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট কে নবায়িত সনদ (২০২৬ পর্যন্ত) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় বেবিচক এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।