মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নূর মোহাম্মদ নূর:
তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গণতন্ত্রকে সুসংহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠিত এ দলটি তৃণমূলের কর্মীদেরকে সর্বোচ্চ পর্যায়ের নেতা হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের একমাত্র দল হিসেবে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে তৃণমূলে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন মন্ডল। তিনি সদ্য বিলুপ্ত কমিটি শ্রীপুর পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকের অবস্থান থেকে ঈদুল আযহার ত্যাগের মহিমায় নিজকে উদ্ভাসিত করার আহ্বান জানিয়েছেন।