মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বৃদ্ধ বয়সেও জনপ্রিয় ইউটিউব তারকা নারী, পেয়েছেন গোল্ডেন বাটন

রিপোর্টার নাম / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক : ডিজিটাল বিশ্বের এই যুগে অনলাইনে লুকিয়ে থাকা মেধাবীরা বেরিয়ে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু গাঙ্গাভা মিলকুরি অন্য সবার মতো নন। চিরায়ত শহুরে গল্পের স্ক্রিপ্টের বাইরে থেকে তিনি উঠে এসেছেন। বৃদ্ধ বয়সেও হয়ে উঠেছেন জনপ্রিয় ইউটিউব তারকা।

গাঙ্গাভা মিলকুরি নামের এই বয়স্কা নারী ইউটিউব তারকার বাড়ি দক্ষিণ ভারতের তেলেঙ্গানার ছোট্ট গ্রাম লাম্বাদিপল্লীতে। যে কিনা জানেনই না তাঁর বয়স কতো! অথচ তাঁর ইউটিব চ্যানেল ‘মাই ভিলেজ শো’র সাবক্রাইবারের সংখ্যা দেড় মিলিয়ন। আর তা দিন দিন বেড়েই চলছে।

২০১২ সালে প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম্য জীবনের উপর ভিডিও তৈরির জন্য গাঙ্গাভা মিলকুরির নাতি চলচ্চিত্র নির্মাতা শ্রীকান্ত শ্রীরাম চ্যানেলটি চালু করেছিলেন। স্ক্রিপ্ট রাইটার, এডিটর, ক্যামেরাম্যানসহ তাদের টিমে ৯ জন সদস্য রয়েছে।

গাঙ্গাভা মিলকুরি বলেন, যখন ইউটিউব চ্যানেলটি শুরু হয় তখন তিনি চ্যানেল সম্পর্কে কোনও ধারণাই রাখতেন না। তাঁর ভাষায়, প্রথমে দেখতাম, আমার নাতি গ্রামের গাছগাছালি, ক্ষেতের ছবি তোলে ভিডিও করতো। আমি ভাবতাম, এই ছেলে এভাবে ভিডিও করে সময় নষ্ট করছে কেন! কিন্তু আমি ভাবতেই পারিনা, কখন আমিই সেই ভিডিওয়ের অংশ হয়ে গেলাম।

২০১৭ সালের দিকে গাঙ্গাভা মিলকুরি অতিথি শিল্পী হিসেবে তাঁর নাতি শ্রীকান্ত শ্রীরামের ভিডিওতে কাজ শুরু করেন। শ্রীরাম বলেন, গাঙ্গাভা মিলকুরি খুবই স্বাভাবিকভাবে ক্যামেরার সামনে হাজির হতে পারেন। দর্শকরা যার জন্য দ্রুতই তাঁর ভক্ত হয়ে উঠেছে। এর প্রধান কারণ তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এই গ্রাম্য পরিবেশই তাকে এতটা স্বাভাবিকভাবে অভিনয় করতে সাহায্য করেছে।

গাঙ্গাভা বলেন, সবাই জানে আমি একজন বয়স্কা নারী। আমার কোনও শিক্ষাগত যোগ্যতা নেই। আর তাই আমার কাছে মনে হয় মানুষ আমার কথাগুলো খুব পছন্দ করে।

ইউটিউব তারকা হওয়ায় আগে গাঙ্গাভা খুবই কষ্টে জীবন কাঁটিয়েছেন। প্রাথমিকের গন্ডি পেরোনোর আগেই তিনি স্কুল ছেড়েছিলেন। আগে তিনি খামারে কাজ করতেন আর সিগারেট বানিয়ে পরিবারকে সাহায্য করতেন। পারিবারিক জীবন নিয়ে গাঙ্গাভা বলেন, আমার স্বামী একজন মাতাল। যার কারণে আমার সব ধরণের কষ্টের কাজই করতে হয়েছে। আমি খুব কষ্ট করে আমার দুই কন্যা ও এক পুত্রকে বড় করেছি।

তবে ইউটিউব তারকার হওয়ার পর থেকেই গাঙ্গাভার জীবন পাল্টে গেছে। ভারতে গাঙ্গাভার ইউটিউব চ্যানেলের ব্যাপ্তি দিনদিন বহুগুণে ছড়িয়ে পড়ছে। ইউটিউবের এশিয়ার মুখপাত্র তু এঙ্গুইন জানান, প্রতিমাসে অন্তত ২৬৫ মিলিয়নের বেশি মানুষ গাঙ্গাভার চ্যানেলের ভিডিও দেখে। তিনি বলেন, গাঙ্গাভার চ্যানেলটিতে অনেক ধরণের ভাষার সংমিশ্রণ পাওয়া যায়। যে কারণে চ্যানেলটি অনেক বেশি দর্শক পাচ্ছে।

চ্যানেলটির ভিডিওগুলো তেলেগু ভাষায় তৈরি করা হয়। যা কিনা গাঙ্গাভার মাতৃভাষা ও তেলেঙ্গানার দাপ্তরিক ভাষা। আর এজন্যই তু এঙ্গুইন চ্যানেলটির সফলতা প্রত্যাশা করেন। তু এঙ্গুইন মনে করেন, হিন্দি ও ইংরেজির ভাষার অনেক চ্যানেলের মাঝে আঞ্চলিক ভাষায় ভিডিও দেওয়ায় এটি মানুষের আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।

এছাড়াও চ্যনেলটি জনপ্রিয় হওয়ার আরো দুটি কারণ আছে বলে মনে করেন তু এঙ্গুইন। সেগুলো হলো, চ্যানেলটির প্রধান চরিত্রে একজন নারী আর এটি একটি কৃষিকাজ নির্ভর ভিডিও তৈরির চ্যানেল। এই দু-কারণেই চ্যানেলটি এত জনপ্রিয়তা পেয়েছে। এক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ায় ২০১৯ সালে চ্যানেলটি ইউটিউব থেকে গোল্ডেন ব্যাজ অর্জন করে। এযাবতকালে চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিওটি হলো ‘ভিলেজ লো ড্রাংক আন্ড ড্রাইভ’। যেটি দেখেছেন প্রায় ৩০ মিলিয়ন দর্শক।

তবে গাঙ্গাভা শুধু যে ইউটিউবেই জনপ্রিয় এমনটা নন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সট্রাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৪১ হাজার। এছাড়াও সম্প্রতি গাঙ্গাভা বড় পর্দায়ও অভিনয় শুরু করেছেন। তেলেগু ভাষায় নির্মিত ‘ইস্মার্ট শংকর’ ও ‘মালেশাম’ নামের দুটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। দু’দিন আগেও যে গাঙ্গাভা তাঁর গ্রামের বাইরে যাননি, তিনি এখন হয়ে উঠেছেন দেশখ্যাত সেলিব্রিটি। অবশ্য গাঙ্গাভা সেটি উপভোগও করছেন।

এ বিষয়ে গাঙ্গাভা বলেন, ক্যামেরার সামনে অভিনয় করতে আমার খুব ভালো লাগছে। এটা ভেবে আরো বেশি ভালো লাগছে, আমি যা করছি তা এখন সারা ভারতের মানুষ দেখছে। তিনি বলেন, গ্রামে যেসব ভক্তরা তাঁর সাথে দেখা করতে আসে তাদের সাথে সেলফি তুলতেও তাঁর ভালো লাগে।

গাঙ্গাভার চ্যানেলটির মাধ্যমে যা আয় হয় তা গাঙ্গাভাকে অল্প অল্প করে সাবলম্বী করে তুলছে। তিনি যে ঋণ করছিলেন তাও তিনি এ আয় থেকে পরিশোধ করছেন। গাঙ্গাভার স্বপ্ন, ভবিষ্যতে তিনি তাঁর নিজের জন্য একটি বাড়ি বানাবেন। এছাড়াও চ্যানেলের আয় তিনি তাঁর ও নাতি শ্রীরাম গ্রামের মানুষের মাঝে ভাগ করে দেন। এমনকি তারা তাদের প্রোডাকশান অফিসের পাশে একটি ছোট্ট লাইব্রেরিও গড়ে তুলেছেন।

গাঙ্গাভার নাতি শ্রীরাম বলেন, ইউটিউব প্রত্যেকের জীবনকে পরিবর্তন করে ফেলছে। যদি মানুষ ইউটিউবকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করে তাহলে প্রত্যেকেই স্টার হয়ে উঠতে পারবে। পাশাপাশি এর মাধ্যমে তাদের প্রাত্যহিক জীবনের সমস্যাগুলোও সমাধান করতে পারবে। সত্যি বলতে, প্রযুক্তি আমাদের গ্রামের মানুষের জীবনও পরিবর্তন করে ফেলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *