1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

বকেয়া বেতন-ঈদ বোনাসের দাবিতে তেজগাঁও-আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে তীব্র যানজট

মোঃ সবুজ স্টাফ রিপোর্টার
  • Update Time : Thursday, May 21, 2026,
  • 101 Time View
রাজধানীর তেজগাঁও ও সাভারের আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাক শ্রমিকরা। গত দুই থেকে তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
জানা গেছে, তেজগাঁও লিংক রোডের বটতলা ক্রসিং থেকে প্রায় ১০০ মিটার দূরে নাসা গ্রুপের প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক-কর্মচারী রাস্তার একপাশ বন্ধ করে অবস্থান নেন। তারা বকেয়া বেতন ও উৎসব বোনাস দ্রুত পরিশোধের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের সড়ক অবরোধের ফলে তেজগাঁও লিংক রোডে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ক্রাইম ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও দীর্ঘ সময়েও যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হয়নি।
এদিকে আশুলিয়ার ডিইপিজেড, জামগড়া ও নরসিংহপুরসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকরাও একই দাবিতে আন্দোলনে অংশ নেন। শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ না করায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কয়েকজন শ্রমিক নেতা সরাসরি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেও জানা গেছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফরিদুল ইসলাম বলেন, “আশুলিয়ায় প্রায় ৭০টি পোশাক কারখানার শ্রমিক এখনো বেতন-বোনাস পাননি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা তাদের পাশে থাকবো এবং আন্দোলন চলবে।”
সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করলে কোনো সমস্যা নেই। তবে সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার আহ্বানও জানিয়েছে প্রশাসন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ