1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়!

হাবিবুর রহমান (রিপোর্টার )
  • Update Time : Thursday, May 14, 2026,
  • 111 Time View
মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়!
নূরমী থেকে নূর নবী
টাঙ্গাইলের মির্জাপুরে মাদরাসার ছাত্রী মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারও তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পর তাকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছে উৎসুক মানুষ।
পরিবার ও এলাকাবাসী জানায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের সৌদিপ্রবাসী বাদশা খলিফার ১৪ বছর বয়সি বড় সন্তান নূরমী আক্তার। সে উপজেলার গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিল।
গত রমজান মাস থেকেই নূরমী তার শরীরে বিভিন্ন শারীরিক পরিবর্তন অনুভব করে। বিষয়টি পরিবারকে জানালেও প্রথম দিকে তারা তেমন গুরুত্ব দেননি। পরে গেল বুধবার নানির নজরে বিষয়টি এলে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন। এরপর পরিবার তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে নাম রাখেন নূরনবী। চুল কেটে ছেলেদের মতো সাজানো হয় তাকে, কিনে দেওয়া হয় ছেলেদের পোশাকও।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে নূরনবীকে দেখতে দূর-দূরান্ত থেকে ভিড় করছেন নানা বয়সি মানুষ। স্থানীয়রা বলছেন, সামাজিক মাধ্যমে এমন ঘটনা শুনলেও বাস্তবে দেখে তারা বিস্মিত।
নূরমীর চাচা সোলাইমান খলিফা জানান, তাদের পরপর তিন মেয়েসন্তান জন্ম হয়েছিল। তাই নূরনমীর ছেলে হিসেবে রূপান্তরের ঘটনাকে তারা আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, জন্মগত হরমোন ও ক্রোমোজমগত পরিবর্তনের কারণেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।
এদিকে নূরমী থেকে নূরনবী পরিচয়ের এই পরিবর্তন এখন টাঙ্গাইলজুড়ে আলোচনার বিষয়। ঘটনাটি ঘিরে যেমন বিস্ময়, তেমনি কৌতূহলও কম নয় মানুষের মাঝে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ