1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কালিয়াকৈরে হঠাৎ মেয়ে থেকে ছেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

স্টাফ রিপোর্টার, মোঃ আব্দুল বারী।
  • Update Time : Saturday, August 8, 2026,
  • 40 Time View

সৃষ্টিজগতে প্রকৃতিগতভাবেই কতো কিছুই না ঘটে। সৃষ্টিকর্তার আজব ঘটনার সাক্ষী কালিয়াকৈর উপজেলা। হঠাৎ করেই মেয়ে থেকে ছেলে রূপান্তরিত। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীরচালা এলাকায়।

গত (০৪ জুলাই)-২০২৬ ইং মঙ্গলবার থেকে শুরু করে আজ পর্যন্ত তাকে দেখতে দলে দলে লোকজন ভিড় করছে। হঠাৎ করে এই পরিবর্তনের ফলে নামটাও পরিবর্তন করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, লিঙ্গ পরিবর্তন হওয়া মেয়েটির নাম কেয়া (১৭)। উপজেলার কামরাঙ্গীরচালা এলাকায় কাইয়ুম দেওয়ানের সন্তান। সে স্থানীয় ধান সিঁড়ি পাবলিক স্কুল হতে ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে। শারীরিক পরিবর্তন হওয়ার পরে পরিবর্তিত নাম রাখা হয়েছে কাবির।

পারিবারিকভাবে তথ্যসূত্রের বিশ্লেষণে বলা হয়, কামরাঙ্গিরচালা কেয়া আক্তারের শরীর অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে থাকে। এমন অবস্থায় গত বছরের পর থেকে আজ অবধি অল্প অল্প করে পরিবর্তিত হয়। এর ফলে পরিবারের সদস্যরা বিষয়টি জানলে তারা চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক এটিকে হরমোন জনিত শারীরিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে জানান। সাম্প্রতিক সময়ে পরিবর্তন আরো বেশি হলে মেয়েটি পুরুষের পরিচয়ে জীবনধারণ শুরু করেন। ফলে তার জন্ম নিবন্ধন সংশোধন করা হয় ছেলের নামে।

এ বিষয়ে পরিবর্তিত মেয়েটির মা বলেন, সমস্যাটি হওয়াতে আমরা ধীরে ধীরে জানতে পারি। পরে মেয়ের সব গুণ পরিবর্তিত হওয়ায় সে ছেলে রূপে জীবন ধারণ করেন এবং চলাফেরা করেন। পরে আমরা তার নাম সংশোধন করি এবং জন্ম নিবন্ধন পরিবর্তন করি। এই ঘটনায় কেয়া আক্তার বলেন, আমার আগে নিয়মিত মাসিক হতো। সেটা বন্ধ হয়ে গেছে। আমার শরীরে এখন ছেলেদের সবকিছু তৈরি হচ্ছে। ফলে আমার নাম পরিবর্তন করেছি। যেহেতু আমি বিজ্ঞানের ছাত্রী, সেজন্য আমি এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি।

মেয়ে থেকে ছেলে হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পরে তাকে দেখতে শতশত মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ