1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

মোঃসবুজ স্টাফ রিপোর্টার 
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 19 Time View
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,
মোঃসবুজ স্টাফ রিপোর্টার
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মো. সাগর মুন্সির বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।
ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
সোমবার (৩১ আগস্ট) রাতে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, রাত ৮টা ২০ মিনিটে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে আহম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। পরে রাত ৯টার দিকে বড়টেক মধুপুর এলাকা থেকে মো. সাগর মুন্সি (৩৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া রাত ৯টা ৪০ মিনিটে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মিলন মোল্লা (৩০) নামে একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রাশিদা আক্তার রাশু (২৫), শ্যামল রাজবংশী (৩২), মো. জাফর শেখ (৪৫) ও মো. সাইফুল ইসলাম (৪৫)—এই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন ১০৫ গ্রাম এবং গাঁজার মোট পরিমাণ ৪ কেজি ৯০০ গ্রাম। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা।
গ্রেপ্তার সাতজনের মধ্যে মো. সাগর মুন্সির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ