1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু। মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা হতে ডিবি পুলিশ  ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার প্রতি বছরের ন্যায় সুন্দরবন ৯০ দিন মাছ সহ সকল ধরনের পাশ বন্ধ ছিল। পহেলা সেপ্টেম্বর ১তারিখ হইতে মাছ কাঁকড়া সহ অন্যান্য পাশ নিতে পারবে জেলেরা। জেলেদের ৯০ দিনের কষ্টের সময় পার করে নতুন করে আবার সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

জাহিদুল ইসলাম
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 18 Time View

সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
১৭বছরের কিশোর আটক, এলাকায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম

৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে সাভার থানা পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলমা মধ্যপাড়া ছাপড়া মসজিদ সংলগ্ন ফকিরবাড়ি রোড এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মারুফ হাসান (১৭) ওই এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় শিশুটিকে ফুসলিয়ে অভিযুক্ত তার কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর শিশুটি অসুস্থ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। অনেকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
এদিকে শিশুটির পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথাও জানা গেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, শিশুর নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুটির বয়স ও অভিযোগের গুরুত্ব বিবেচনায় ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আইনি ও নৈতিক কারণে ভুক্তভোগী শিশুর পরিচয় প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ