1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 16 Time View

মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি – ৩০ আগস্ট,
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানিক চেকপোস্টে গাড়ী তল্লাশীতে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়ার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৯ আগষ্ট) রাত ৯টা ১৫ মিনিটের সময় ছোট মহেশখালীর ঠাকুরতলা বাজারের চৌরাস্তা মোড়ে চেকপোস্টে এসব অস্ত্র উদ্ধার করেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের লক্ষ্যে বসানো বিশেষ অভিযান চেকপোস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে আদিনাথ জেটিঘাট এলাকা থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজিকে চেকপোস্টে সংকেত দিয়ে থামানো হয়। সিএনজিটি জগন্নাথ ফার্মেসির সামনে থামার পর ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন দৌড়ে পালিয়ে যায়। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে সাদা ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—২টি দেশীয় তৈরি রাইফেল, ৫টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি দেশীয় তৈরি এলজি। পুলিশের দাবি, উদ্ধার হওয়া প্রতিটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ও সচল ছিল।
এ ছাড়া আটক ব্যক্তিদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অস্ত্র বহনে ব্যবহৃত কালো রঙের ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল। এ সময় এসআই এনায়েত কবীর, পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই অমিত ভট্টাচার্যসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মহেশখালী থানার মামলা নং-৩১ ও জিআর ২৬৬১/২৬ মামলা করা হয়েছে।এরপর রবিবার আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
পুলিশ জানায়,এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ