মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কালীগঞ্জে তৃণমূলে ক্ষোভ : শত শত বিএনপি’র নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি, তানাহলে সুযোগ নিতে পারে জামায়াত – নিষিদ্ধ সংগঠন

শেখ মারুফ হোসেন  কালিগঞ্জ প্রতিনিধি  / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের গণ-বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের অভ্যন্তরে। কাজী আবু সাঈদ সোহেলের মতো শত শত পরীক্ষিত ও রাজপথের লড়াকু নেতাকর্মীর এই অন্যায্য বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি তুলেছেন স্থানীয় রাজনৈতিক মহল। মাঠপর্যায়ের নেতাকর্মীদের আশঙ্কা, রাজপথের লড়াকু সৈনিকদের এভাবে নিষ্ক্রিয় করে রাখলে সেই শূন্যতার সুযোগ নিয়ে এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে পারে, যার রাজনৈতিক ফায়দা সরাসরি লুফে নিতে পারে জামায়াতে ইসলামী।
এমনই এক জটিল রাজনৈতিক পরিস্থিতিতে নিজের বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রমূলক বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব কাজী আবু সাঈদ সোহেল (এম.এ, এল.এল.বি)।
লিখিত আবেদন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই কাজী আবু সাঈদ সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জিয়া পরিবারের আদর্শের প্রতি অবিচল থেকে রাজপথে লড়ে আসছেন। দলের প্রতিটি সংকটকালীন সময়ে তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনসহ প্রতিটি কর্মসূচিতে অগ্রভাগে থাকায় তিনি একাধিক রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা, হামলা, জেল-জুলুম ও পৈত্রিক সম্পত্তি দখলের মতো চরম হয়রানির শিকার হন। রাজনৈতিক কারণে দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকায়, একমাত্র পুত্র সন্তান হওয়া সত্ত্বেও তিনি তাঁর পিতার মৃত্যুশয্যায় পাশে থাকার সুযোগ পর্যন্ত পাননি।
কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে তাঁর অবদান সর্বজনস্বীকৃত। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে ১২টি ইউনিয়ন ও ১০৮টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠন সম্পন্ন হয়। এই অসামান্য সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তৎকালীন সময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলকে জেলার “সেরা সংগঠক” হিসেবে আনুষ্ঠানিকভাবে ভূষিত করা হয়েছিল।
আবেদনপত্রে গভীর ক্ষোভ প্রকাশ করে এই তৃণমূল নেতা জানান, গত ০৪/০২/২০২৬ ইং তারিখে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ‘নির্বাচন সংক্রান্ত দলীয় সিদ্ধান্ত অমান্য ও দল অবমূল্যায়ন’-এর সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া অভিযোগে তাঁকেসহ আরও কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। অথচ বহিষ্কারাদেশ পাওয়ার পরও দলের প্রতি অনুগত থেকে তিনি দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান জানিয়েছেন এবং ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষেই জানপ্রাণ দিয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন।
“কাজী আবু সাঈদ সোহেল হলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রাণ। ১২টি ইউনিয়ন ও ১০৮টি ওয়ার্ডের যে শক্তিশালী দুর্গ তিনি গড়ে তুলেছেন, তা সাতক্ষীরা জেলায় এক অনন্য দৃষ্টান্ত। তাঁকে মাইনাস করার অর্থ হলো কালিগঞ্জে সংগঠনকে পঙ্গু করে দেওয়া। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের আখের গোছাতে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে এই মনগড়া বহিষ্কারাদেশ করিয়েছে। আমরা অবিলম্বে এই অন্যায় আদেশ প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।”
“বিগত ফ্যাসিবাদের অন্ধকার সময়ে যখন অনেকে ভয়ে ঘরে লুকিয়ে ছিল, তখন এই কাজী সোহেলরা রাজপথে বুক পেতে দিয়েছে। মামলা-হামলায় ঘরবাড়ি ছাড়া হয়েছে। আজ সুসময় আসতেই একদল সুবিধাবাদী এসে ত্যাগীদের বহিষ্কারের খেলা শুরু করেছে। কালিগঞ্জের মাটি জিয়ার ঘাঁটি, এখানে ত্যাগীদের অবমূল্যায়ন করলে সাধারণ কর্মীরা ঘরে বসে যাবে। যার চূড়ান্ত খেসারত দিতে হবে দলকে।”
“কালিগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত সংবেদনশীল। এখানে যদি বিএনপির লড়াকু নেতৃত্বকে এভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়, তবে সেই সাংগঠনিক শূন্যতার সুযোগ নেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো। তারা গোপনে মাথাচাড়া দিয়ে উঠবে। আর এর সরাসরি রাজনৈতিক ও কৌশলগত সুবিধা লুফে নেবে জামায়াতে ইসলামী, যা ভবিষ্যতে এই অঞ্চলে বিএনপির একক আধিপত্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।”
কিসমোতুল বারী, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক নির্বাচিত সভাপতি। তিনি বলেন ছাত্রজীবন থেকে আমরা রাজনীতি করে আসছি। দলের কঠিন সময় আমরা রাজপথে থেকে মামলা হামলা খেয়েছি। এখন আমরা বিভিন্ন অভিযোগে বহিস্কৃত। বুল বোঝাবুঝির অবসান হোক।
কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এস এস সেলিম বলেন আমাদের চোখের সামনে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপমান জনক কথা বলছে। অথচ দল চুপচাপ। আমরা এই বহিস্কারাদেশ প্রত্যাহার চাই।
ঠিক এভাবেই কথা বলেছেন শেখ পারভেজ ইসলাম সাবেক সদস্য সচিব কালিগঞ্জ উপজেলা ছাত্রদল, আবু ফরহাদ সাদ্দাম সাবেক আহবায়ক কালিগঞ্জ উপজেলা ছাত্রদল, রাজু আহমেদ জাকির সাবেক সহ-সভাপতি  সাতক্ষীরা জেলা ছাত্রদল, শামীম পারভেজ সাবেক  যুগ্ন আহবায়ক কালিগঞ্জ উপজেলা  স্বেচ্ছাসেবক দল, শেখ ফয়সাল কবির সাবেক নির্বাচিত সাধারণ  সম্পাদক মৌতলা  ইউনিয়ন বিএনপি, শেখ আলাউদ্দীন সোহেল, জাহাঙ্গির আলম, আব্দুল আজিজ সহ শতশত নেতাকর্মী।
তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের স্পষ্ট দাবি, দলের বৃহত্তর স্বার্থে, স্থানীয় রাজনীতিতে বিরোধী শিবিরের অনুপ্রবেশ ঠেকাতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রুখতে অতি দ্রুত কাজী সোহেলসহ সকল রাজপথের পরীক্ষিত সৈনিকদের দলে পুনর্বহাল করে সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *