মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কুড়িগ্রামে এনসিপির জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ।

মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) জাতীয় নারীশক্তির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত কমিটিতে আহ্বায়ক এবং সদস্য সচিবসহ মোট ৯২ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার ৯ জুন কেন্দ্রীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্য সচিবসহ মুখ্য সংগঠকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৯২ সদস্যবিশিষ্ট বিশাল আকারের কমিটির সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়। রাতে কেন্দ্রীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু স্বাক্ষর করার পর মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম উক্ত কমিটির তালিকা প্রকাশ করেন। কমিটিতে জেলার আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন নাসিরা খন্দকার নিসা এবং সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন মোছাঃ মেরিনা পারভিন।
ছয় মাস মেয়াদি প্রকাশিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মাহবুবা বেগম। এছাড়াও যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মোছাঃ ফিরোজা খাতুন, মোছাঃ শেফালী বেগম, মোছাঃ উম্মে কুলসুম তিথি, মোছাঃ শাহিদা বেগম, মোছাঃ ঝরনা আক্তার, মোছাঃ তাবাসসুম শরিফা, আয়েশা সিদ্দিকা ও ছাবিনা ইয়ামিন।উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে রয়েছেন মোসলেমা আক্তার। এবং যুগ্ম সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন চামেলী আক্তার, মোছাঃ লাভলী খাতুন, মোছাঃ ফাতেমা তুজ জোহরা ইতি, মোছাঃ তাফরিন জাহান জুই, মোছাঃ কবিতা আক্তার ও মোছাঃ সাবিনা ইয়াসমিন। জাতীয় নারীশক্তির সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন মোছাঃ নাজমা আক্তার নীলা, হাবিবা আক্তার প্রিয়া, মোছাঃ সাবিনা খাতুন, আফরোজা খাতুন, রুবিনা খাতুন, মোছাঃ কল্পনা খাতুন, এশা মনি, মোছাঃ মরিয়ম খাতুন, মারিয়া খাতুন, অপু কালি বকশি হাসি, হেনা পারভীন। কমিটিতে সদস্য পদে রয়েছেন আরও অনেকে।রাতে কমিটির তালিকা প্রকাশিত হওয়ার পরপরই জেলা জুড়ে শুরু হয় আনন্দ উদ্দীপনা। কমিটিতে অন্তর্ভুক্ত নেত্রীদের অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ। এছাড়াও আরও অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, আমরা নারীদের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাই। দেশে পুরুষের পাশাপাশি নারীদের নেতৃত্ব দেশ এবং জাতিকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কুড়িগ্রাম জেলার অবহেলিত দুস্থ নারীদের নিয়ে কাজ করবে আমাদের এই নতুন নেত্রীরা। নারীদের কিভাবে সামনের সারিতে অগ্রসর হতে হবে সে নেতৃত্ব দিবেন নবাগত কমিটির সদস্যরা।
নবাগত কমিটির জাতীয় নারীশক্তির সদস্য সচিব মোছাঃ মেরিনা পারভিন বলেন, প্রথমে ধন্যবাদ জানাই কুড়িগ্রাম জেলার সর্বস্তরের মানুষদের। যারা আমাদের এই নারীদের নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের পাশে ছিলেন। আমরা জাতীয় নারীশক্তির পদ কে বড় মনে করব না। আমরা যেন এই পদের যথাযথ মর্যাদা রক্ষা করতে পারি, সব সময় সেই চেষ্টাই করব। আমরা কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত নারীদের নিয়ে কাজ করব। আমরা নারীদের কর্মমুখী করতে এবং নারীদের শিক্ষা-দীক্ষায় পরিপূর্ণ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব। নারীদের নিরাপত্তা নিয়ে আমরা সর্বদা সোচ্চার থাকব। যেন আমরা নারীরা কোন ক্ষেত্রে হেনস্তার শিকার না হই। এবং নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, শোষণ ইত্যাদির হাত থেকে নারীদের রক্ষায় কাজ করে যাব সব সময়।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *