মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের উজ্জ্বল বার্তা ছড়াচ্ছেন নরসিংদী ১ এর সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিএনপি’র দুরধীনে দেশনেত্রী প্রয়াত খালেদা জিয়ার প্রতিটি নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন বর্তমান প্রেক্ষাপটে বিএনপি’র বর্তমান মাননীয় চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা মূলক পরামর্শ নিয়ে সকল কাজকে তিনি অত্যন্ত ধৈর্যের সাথে এবং সততার সাথে বাস্তবে রুপ দিচ্ছেন। অত্যন্ত জনপ্রিয় এবং বন্ধুবৎসল সদা হাস্য উজ্জ্বল একজন সাদা মনের মানুষ যাকে অহংকার স্পর্শ করে না যিনি সকলের সাথে মিশে যান একজন বিনয়ী ভদ্র মানুষ খাইরুল কবির খোকন এলাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ব্যাপক সক্রিয় রয়েছেন। তাঁর সাম্প্রতিক কার্যক্রম এবং সংবাদগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও সতর্কতাচক্রান্তের বিরুদ্ধে সতর্কতা: সাম্প্রতিক সময়ে তিনি অভিযোগ করেছেন যে একটি চক্র চতুর্দিকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে এবং এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে বলেছেন।আওয়ামী লীগ প্রসঙ্গে: তিনি সাম্প্রতিক এক মন্তব্যে উল্লেখ করেছেন যে, আওয়ামী লীগ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।চরাঞ্চলের সংঘাত: নরসিংদীর চরাঞ্চলের সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে তিনি স্পষ্ট করেছেন যে, এসব সংঘাত রাজনৈতিক নয়; বরং এগুলো স্থানীয় আধিপত্য বিস্তার, বংশগত ও সামাজিক প্রেক্ষাপট থেকে উদ্ভূত। তিনি অপরাধী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।সাম্প্রতিক কার্যক্রমক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর মতো স্থানীয় সমাজকল্যাণমূলক কার্যক্রমে তাঁকে নিয়মিত অংশ নিতে দেখা যায়। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে । দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সাথে একান্ত সাক্ষাৎকারে এই বর্ষীয়ান নেতা
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমরা শুধু রাজনৈতিক সস্তা বক্তব্য দিয়ে জনগণের মন জয় করতে চাই না। আমার যা বলি তা করি। তাই বলতে চাই, আমরা কথায় নই কাজে বিশ্বাসী। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। তাই আমরা শুধুমাত্র জনগণের কথাই ভাবব এবং জনগণের জন্য কাজ করে যাব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেসব কাজের কথা বলেছেন ইতোমধ্যেই সেসব কাজ শুরু করেছে। তিনি শুধুমাত্র বাংলাদেশের জনগণের কাছেই নয়, বিশ্ববাসীর কাছেও প্রশংসা কুড়িয়েছেন। জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক আইন মেনে তিনি সাধারণ মানুষের জন রাস্তায় চলাফেরা করেন। তেমনি সব এমপি-মন্ত্রীদেরও সাধারণ মানুষের মতো করে চলাফেরার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গণমানুষের কল্যাণে কাজের নির্দেশ দিয়েছেন। দেশকে দীর্ঘদিনের একটি ধ্বংসস্তূপ থেকে টেনে তুলার কাজ করছেন।
তিনি আরও বলেন, ভূমিসেবাকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। ভূমিসেবা পেতে সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়তে হয় সেই লক্ষ্যে প্রশাসনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে ওয়ান-স্টপ সার্ভিস দেওয়ারও অনুরোধ জানান তিনি