মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের ৩টি (তিন) ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে রাজশাহীর সব উত্তরবঙ্গের ট্রেন চলাচল। রোববার সকাল ৬ টার (ছয়) কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা টি ঘটে।
স্টেশন মাস্টার নয়ন হোসেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার (ছয়) দিকে পেছনের ৩টি (তিন) ট্যাংকারের ৯টি (নয়) চাকা লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছানোর পর শুরু হবে উদ্ধার কার্যক্রম।
উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরও একটি মালবাহী ট্রেনের লাইনচ্যুত হয়।