1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া! ভোগান্তিতে সাধারণ মানুষ

শেখ রাজীব হাসান
  • Update Time : Thursday, May 21, 2026,
  • 56 Time View
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর ময়নাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের মুখ দেখেনি বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকা এই সড়কে এখনো কোনো ধরনের ইট বা পাকা কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে একাধিক সরকার ক্ষমতায় এলেও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে জুরিয়া-ইনাতাবাদ সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।
এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। কাদামাটি ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।
স্থানীয় প্রবাসী মামুনুর রশিদ বলেন, “প্রবাস থেকে দেশে এসে কাঁচা রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হতে পারি না। বৃষ্টি হলে আমরা কার্যত ঘরবন্দী হয়ে পড়ি। দীর্ঘদিন ধরে আমরা এই দুর্ভোগের শিকার হচ্ছি।”
এলাকাবাসীর দাবি, জীবনমান উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়ন অত্যন্ত জরুরি। তাই দ্রুত সময়ের মধ্যে ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া বলেন, “এখনো কোনো বরাদ্দ আসেনি। শুনতেছি কাজ শুরু হবে। বর্তমানে আমার ওয়ার্ডের মানুষ খুবই কষ্টে আছে। আমি সরকারের কাছে জোর দাবি জানাই, কাঁচা রাস্তা পাকাকরণ করে মানুষের কষ্ট লাঘব করা হোক।”
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রুমন ফরাজী জানান, দক্ষিণ ময়নাবাদ-বাল্লা সড়ক থেকে ঝুড়িয়া পুরাবাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। তবে ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর ময়নাবাদ পর্যন্ত আলোচিত সড়কের কোনো টেন্ডার এখনো হয়নি। তিনি বলেন, “আমি বারবার বিভিন্ন দপ্তরে এই রাস্তার জন্য আবেদন দিয়ে যাচ্ছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাচ্ছে না গ্রামবাসী। মানুষের কষ্ট লাঘবে আমার চেষ্টা অব্যাহত রয়েছে।”
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ