1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ডিজেল থেকে সিএনজিতে রূপান্তরিত বাসে যাত্রী পরিবহন!কুমিল্লা-চাঁদপুর রুটে বোগদাদ পরিবহন নিয়ে উদ্বেগ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, June 4, 2026,
  • 50 Time View

কুমিল্লা থেকে চাঁদপুর সদর পর্যন্ত সড়কে চলাচলকারী বোগদাদ পরিবহনের কয়েকটি বাস নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় যাত্রীদের অভিযোগ, ডিজেলচালিত কিছু পুরোনো বাসকে সিএনজিচালিত হিসেবে রূপান্তর করে যাত্রী পরিবহন করা হচ্ছে। এতে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়েও দেখা দিয়েছে নানা আলোচনা।সম্প্রতি এ রুটে অনুসন্ধান চালিয়ে যাত্রী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় সচেতন মহলের সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কয়েকটি বাসে জ্বালানি ব্যবস্থায় পরিবর্তন আনার পরও সেগুলো নিয়মিত যাত্রী পরিবহনে ব্যবহার করা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, এসব বাসে যান্ত্রিক ত্রুটি ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়েছে।অনেকেই জানান, বাসের নিচে স্থাপিত গ্যাস সিলিন্ডার ও পরিবর্তিত যন্ত্রাংশ দেখে তারা উদ্বিগ্ন বোধ করছেন।নিয়মিত যাতায়াতকারী কয়েকজন যাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বাসগুলোর প্রকৃত অবস্থা ও অনুমোদন আছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা প্রয়োজন।অন্য আরেক যাত্রী জানান, ডিজেল থেকে সিএনজিতে রুপান্তরিত করলে পরিবহনের ভাড়া কম হওয়ার কথা, তবে ভাড়া নিচ্ছে ডিজেল চালিত বাসের ভাড়া অনুযায়ী। স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ডিজেলচালিত যানবাহনকে সিএনজিতে রূপান্তর করা আইনগতভাবে নিষিদ্ধ নয়। তবে এ ক্ষেত্রে বিআরটিএর অনুমোদন, কারিগরি পরীক্ষা এবং নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড অনুসরণ বাধ্যতামূলক। এসব শর্ত যথাযথভাবে প্রতিপালন করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।এ বিষয়ে জানতে চাইলে বিআরটিএর সংশ্লিষ্ট চাঁদপুর জেলা কর্মকর্তা বলেন, ‘কোনো যানবাহনের জ্বালানি ব্যবস্থা পরিবর্তন করা হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অনুমোদন ও ফিটনেস সনদ থাকতে হয়। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’বোগদাদ পরিবহনের কুমিল্লা আঞ্চলিক ম্যানেজার জসিম উদ্দিন বলেন, ঈদের পর আমাদের পরিবহনে কয়েকটি বাস কে সিএনজিতে রুপান্তরিত করি, তবে কতটি বাস সিএনজি তে রুপান্তরিত হয়েছে তা সঠিক ভাবে বলতে পারেন নাই তিনি।ডিজেল ও সিএনজি চালিত পরিবহনের ভাড়া একই নেয়ার প্রশ্নে তিনি বলেন, আমরা তেলের পরিবহনে ভাড়া কম নেই।এদিকে যাত্রী ও সচেতন মহল কুমিল্লা-চাঁদপুর রুটে চলাচলকারী বাসগুলোর কারিগরি সক্ষমতা, ফিটনেস ও জ্বালানি রূপান্তরের বৈধতা যাচাইয়ে বিআরটিএ এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, যাত্রী নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ