মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:মোঃজাহিদুল ইসলাম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আজম ভাই।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক—এটাই প্রত্যাশা।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। সবাই যেন আনন্দ ও শান্তির মধ্য দিয়ে ঈদ উদযাপন করতে পারে, সে কামনাও করেন তিনি।
পরিশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানায়