মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ ইয়ারপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আব্দুল হাই আল হাদি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ঈদে সবাই যেন আনন্দ ভাগাভাগি করে নেয় এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সেটিই হোক আমাদের মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় সে আহ্বানও জানান তিনি।
বার্তার শেষে তিনি ইয়ারপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।