মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লতা গ্রুপের সকল ক্রেতা, বিক্রেতা ও শ্রমিক কর্মকর্তা কর্মচারীসহ দেশের সকল ধর্মপ্রাণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লতা গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম।
ঈদ বার্তায় আরও বলেন মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করে থাকি।
এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন, এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।
আরও জানাই লতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজসহ দেশের শিল্প এলাকায়, লক্ষ লক্ষ শ্রমিক ভাই বোন কাজকরে জীবিকা নির্বাহ করে থাকেন।
আমি সকল বৃত্ববানদের অনুরোধ করছি এই শ্রমিক ভাই-বোনদের পাশে থাকবেন এবং পশু কোরবানির গোশত সবার মাঝে বিলিয়ে দিবেন। তাদের দুর্দশা কথা মনে করে তাদের পাশে থাকবেন আমরাও থাকবো ইনশাল্লাহ।
আর যেই শ্রমিক ভাইবোনরা গ্রামে আত্মীয় স্বজনের সাথে ঈদ পালন করবেন, আপনারা সাবধানে এবং নিরাপদে যাবেন এবং নিরাপদে সতর্কতার সহিত আসবেন এই দোয়া ও শুভকামনা জানাইয়া, আবারও পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা “”ঈদ মোবারক”” ঈদ মোবারক”” ঈদ মোবারক”‘।