মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম দুলাল মীরের নাম এখন সাধারণ মানুষের মুখে মুখে। এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন বলে স্থানীয়দের মতামত।
স্থানীয় ভোটাররা জানান, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রত্যাশায় তারা আমিনুল ইসলাম দুলাল মীরকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তরুণ সমাজ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার নেতৃত্বে ইয়ারপুর ইউনিয়নের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
এলাকাবাসীর দাবি, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে আমিনুল ইসলাম দুলাল মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকায় মানুষের আস্থা অর্জন করেছেন।
ইয়ারপুর ইউনিয়ন সম্পর্কিত সরকারি তথ্য ও পরিষেবা পাওয়া যায় ইয়ারপুর ইউনিয়ন অফিসিয়াল ওয়েবসাইট
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচনী মাঠে আমিনুল ইসলাম দুলাল মীরের উপস্থিতি ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলেও মনে করছেন অনেকে।