মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ওয়াসিম আকরাম (মাস্টার)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির এই মহান আদর্শ যেন আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে আলোকিত করে।
তিনি আরও বলেন, “৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে আমি সর্বদা পাশে থাকতে চাই। এবারের ঈদে প্রতিটি ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে যাক, এটাই আমার প্রত্যাশা।”
আসন্ন নির্বাচনে ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি সর্বস্তরের জনগণের নিকট দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন। পরিশেষে তিনি ওয়ার্ডের সকল নাগরিকের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আবারো ‘ঈদ মোবারক’ জানান।