1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে আইন একটি মহান পেশা:ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Saturday, February 28, 2026,
  • 59 Time View
নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ আইন কলেজ-এর সভাপতি মো. রায়হান কবির।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এখান থেকে অনেক আইনজীবী বের হয়েছেন এবং বর্তমানে যারা অধ্যয়নরত আছেন, ভবিষ্যতে তারাও দেশের আইনজীবী সমাজে নেতৃত্ব দেবেন। তবে কলেজটির ভবন ও কারিকুলাম নিয়ে শুরু থেকেই কিছু সমস্যা ছিল। অনেকে অভিযোগ করেছেন, বর্তমান ভবনের অবস্থাও ভালো নয়। আমরা কলেজের জায়গার বিষয়টি ঠিক করে ভবিষ্যতে একটি স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ নিচ্ছি।আইন কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেকেই আইনজীবী হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। আপনারা সবাই কলেজের পাশে থাকবেন। আইন একটি মহান পেশা। অনেক মানুষের সামর্থ্য না থাকলেও আইনি সহায়তার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একটি সেবামূলক কাজ হয়ে উঠবে। তাই সেবার মনোভাব নিয়ে লেখাপড়া করার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, নিজস্ব জায়গায় দ্রুত একটি সুন্দর ভবন নির্মাণের লক্ষ্যে কাজ চলছে। এ বিষয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।সভায় উপস্থিত ছিলেন আইন কলেজের দাতা সদস্য অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং শিক্ষক প্রতিনিধি অ্যাডভোকেট মোহাম্মদ সালাহ উদ্দিন ভূইয়া সবুজ।ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন কলেজের শিক্ষার্থী মো. হাবিবুল হাসান সোহান।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ