নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপারাস্ত ইউসুফগঞ্জে
সিয়াম স্টিল এন্ড ওয়ার্কশপের ব্যবস্থাপক মোঃ বাদশা মিয়ার বাড়িতে নকশবন্দিয়া তরিকার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নকশবন্দিয়া তরিকার মোজাদ্দেদ জামানার ইমাম পীরে কামেল শাহ সুফি মরহুম হযরত মোহাম্মদ বরকতউল্লাহ খান (রহঃ) কতৃক প্রতিষ্ঠিত বিশ্ব শান্তি আহবায়ক সমিতির
বাংলাদেশ এর সম্মানিত সভাপতি বর্তমান জামানার হাদী ও মোজাদ্দেদ পীরে কামেল শাহ সূফী হযরত মোহাম্মদ আব্দুল বারী (রহঃ)দ্বিতীয় খলিফা দরবারে এ এলাহী নকশবন্দিয়া দরবার শরীফ হুজুর তার বক্তব্য বলেন আল্লাহ পাক এক বান্দাকে খাস করেন তামাম জাহানের মঙ্গলের জন্য। আমাদের নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত মোহাম্মদ বরকতউল্লাহ খানও (রহঃ) তেমনি একজন আল্লাহ পাকের খাস বান্দা। শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পরে আল্লাহ পাকের ইশারা ইংগিত প্রাপ্ত হয়ে খাস বান্দা বা অলি আল্লাহগণ মানুষকে ইহকালে শান্তি ও পরকালের মুক্তির পথে আহ্বান করে আসছেন।আজকে আপনাদের এমন একটি পথের দাওয়াত দেওয়া হল ইহাই হক সকলকে হকের পথে তা থাকার জন্য তরিকার শিক্ষা খুবই জরুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপি নেতা মুগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান. নকশবন্দিয়া দরবার শরীফের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বেলায়েত হোসেন. মোঃ আব্দুল্লাহ খান. জসিম সরকার প্রমুখ