গাজীপুর মহানগরের গাছা রোড এলাকার ঐতিহ্যবাহী নূর আকসা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবার বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী যুবদল নেতা জনাব মোঃ সোলাইমান সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম মোমিনুর রহমান মোমিন।
এ সময় উপস্থিত মুসল্লিরা নবগঠিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মসজিদের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু ব্যবস্থাপনা ও দ্বীনি কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। এবং নতুন কমিটি ঘোষনার সাথে সাথেই বিভিন্ন অনুদানের মাধ্যমে সকল মুসল্লীদের সাথে নিয়ে উন্নয়নে কার্যক্রম চলমান রাখছেন।