1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রূপসায় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 58 Time View
একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান সবুজ হোক আগামী প্রজন্মের পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ শীতলাতলা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ইন্দ্রজিৎ চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ পাল, শিক্ষক নৃপেন্দ্রনাথ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সজীব পাল, রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি আশিষ রায়, প্রচার সম্পাদক চিত্ত রঞ্জন সেন, ঘাটভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার মণ্ডল, নৈহাটী পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, টিএসবি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর নন্দী, ঘাটভোগ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সবুজ বৈরাগী এবং আইচগাতী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক অমিয় রঞ্জন পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। পরে অতিথিরা মন্দির প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ সপ্তাহের উদ্বোধন করেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ