মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

আব্দুল হামিদ আব্দুল আজিজ সংবাদদাতা :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুলাউড়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে রাত আনুমানিক ১২টা ০১মিনিটে পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও পর্যায়ক্রমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, থানা পুলিশ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি জাতি গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।