1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে দেবিদ্বারে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Thursday, June 11, 2026,
  • 60 Time View
কুমিল্লা দেবিদ্বারে সনদপ্রাপ্ত দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয়ক অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) দেবিদ্বার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস চত্বরে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহজালাল। পরে গীতা পাঠ অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার উপজেলার সাব-রেজিস্ট্রার নারায়ণ মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন। এ সময় অফিস সহকারী খোশনেয়ারা বেগম কাজলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া দলিল লেখক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল এবং অন্যান্য দলিল লেখকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় দলিল, খারিজ এবং ভূমি সংক্রান্ত জালিয়াতি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, কোনো ধরনের তথ্য গোপন করে দলিল সম্পাদন করা যাবে না। দলিল নিবন্ধনের ক্ষেত্রে সকল তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিশেষ করে নতুন সনদপ্রাপ্ত দলিল লেখকরা এ ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কর্মশালার মাধ্যমে দলিল নিবন্ধন ও ভূমি আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ হয়েছে, যা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন বলেন, দলিল লেখকদের দলিল সংক্রান্ত আইন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি সরকারি সম্পত্তি সংরক্ষণ, রাজস্ব ফাঁকি প্রতিরোধ এবং সঠিক কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছ ও নির্ভুল দলিল নিবন্ধন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ