মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

বেসরকারি চিকিৎসায় অতিরিক্ত বিল ও রোগ-রোগী-মৃত্যুর হিসাব পায় না সরকার

প্রাণের বাংলাদেশ ডেস্ক : / ৯৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

একটি দেশে রোগ, রোগী ও চিকিৎসাধীন রোগী মৃত্যুর, কোন রোগে কত টাকা বিল কোন পরীক্ষায় কত টাকা বিল তার সম্পূর্ণ প্রকৃত তথ্য জানতে হলে সব ধরনের হাসপাতালের তথ্যের সমন্বয় থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গ্রিন লাইফ হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান। দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে তিনি বলেন, ‘আমার হাসপাতালের সব তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো হয়। তারা যেভাবে চায় সেভাবে দেয়া হয়। কিছু হাসপাতাল বিষয়টি মেনে চলে। তবে অনেক হাসপাতালই এটা করে না।’
হাসপাতালভিত্তিক তথ্য স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ, গবেষণা ও নীতিনির্ধারণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। একই কথা বলেছে যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন (এনএলএম)। তারা জানায়, রোগীরা কোন চিকিৎসার জন্য কোন হাসপাতালে যাচ্ছে তা জানা জনস্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ।
দেশে চিকিৎসাসেবা খাতের ৬২ শতাংশ পরিচালিত হয় বেসরকারি ব্যবস্থাপনায়। অথচ বেসরকারি হাসপাতালে প্রতি বছর কত রোগী কী রোগে কতদিন চিকিৎসা নেয় এবং কতজন মারা যায় এর হিসাব সরকার পাচ্ছে না। এমনকি কোন রোগে কোন চিকিৎসায় কত টাকা নেয়া হয় তার কোন নির্দিষ্ট রুলস রেগুলেশন নেই এক এক প্রাইভেট হাসপাতালে এক এক রকম বিল ।ফলে রোগ ও রোগীভিত্তিক যে হিসাব সরকার দেয়, তা মূলত সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের।
দেশে চিকিৎসাসেবা খাতের
চার বছর আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের পরিষেবা, আকার, অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে এক জরিপ চালায়। তাতে দেখা যায়, স্বাস্থ্য খাতে বেসরকারি হাসপাতাল ও সেবাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রতি বছর বাড়ছে। নব্বইয়ের দশকে সারা দেশে বেসরকারি হাসপাতাল গড়ে উঠেছিল ৩৮৪ টি। বর্তমানে এর সংখ্যা নব্বই দশকের চেয়ে ৫০ গুণ বেড়েছে বলে অন্য এক পরিসংখ্যানে জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।
মোট জনসংখ্যার অনুপাতে শয্যা কম। তবে গত কয়েক দশকে আনুপাতিক হারে বেড়েছে শয্যা সংখ্যা। সারা দেশে সরকারি ও বেসরকারি হাসপাতালের সংখ্যা হাজার হাজার। এর মধ্যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ৭ হাজার ৮৫৪টি। মোট ১ লাখ ৭৯ হাজার ৩০১টি শয্যার মধ্যে বেসরকারিতে রয়েছে ১ লাখ ১১ হাজার। বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্র বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ১০ হাজারের বেশি। আর ব্লাড ব্যাংক ১৯২টি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর দেশের সরকারি হাসপাতালগুলোয় বহির্বিভাগে ৭ কোটি ২৯ লাখ ৪৭ হাজার মানুষ চিকিৎসা নিয়েছে। জরুরি বিভাগে এসেছিল ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার। ভর্তি হয়েছিল ৮১ লাখ ৩২ হাজার রোগী। ওই বছর বড় ধরনের অস্ত্রোপচার হয়েছিল ৪ লাখ ৩৩ হাজার ৫৭০টি। ছোট পর্যায়ের অস্ত্রোপচার হয়েছে ২৬ লাখ ৩৩ হাজার। সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২০ সালে সরকারি হাসপাতালে ১ লাখ ২১ হাজার ৬৮৫ রোগীর মৃত্যু হয়েছে।
হাসপাতালভিত্তিক চিকিৎসার তথ্য ব্যবস্থাপনা করে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখা। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি স্বাস্থ্য খাতের আকার বড়। তবে যদি শুধু চিকিৎসাসেবার কথা ধরা হয় তবে অবশ্যই বেসরকারি খাতের আকার বড়। মোট চিকিৎসার ৬৫ শতাংশই বেসরকারি ব্যবস্থাপনায় হয়।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, ‘ধীরে ধীরে বেসরকারি চিকিৎসা কার্যক্রম জাতীয় তথ্য ভাণ্ডারে আনতে শুরু করেছি। বেসরকারি খাতের আংশিক চিত্র রয়েছে। তবে উল্লেখযোগ্য না হওয়ায় তালিকায় দেখাইনি। শুধু বেসরকারির সিজারিয়ান সেকশনের তথ্য উপস্থাপন করতে পারছি। এরই মধ্যে বেসরকারি ও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, প্রতিরক্ষাসহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের কিছু হাসপাতাল রয়েছে, তাদের তথ্য পেতে কাজ করছি। আশা করি পাঁচ বছরের মধ্যে পরিপূর্ণ একটি ডিজিজ প্যাটার্ন ও অ্যাকাউন্ট তৈরি করতে পারব। প্রস্তাবিত পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর প্রোগ্রামে (পঞ্চম এইচটিএনএসপি) বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।’
দেশে প্রতি বছর মারা যাওয়া রোগীর মধ্যে অসংক্রামক রোগাক্রান্ত ৬৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ তথ্য পুরোটা সরকারি হাসপাতালভিত্তিক। বেসরকারি হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত তথ্য না থাকায় বড় একটি সংখ্যা অজানা থেকে যাচ্ছে বলে মনে করছেন জনস্বাস্থ্য ও রোগতত্ত্ববিদরা।
সরকারের জনস্বাস্থ্যবিষয়ক পরামর্শক কমিটির সদস্য ও পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট (ইলেক্ট) অধ্যাপক ডা. আবু জামিল ফয়সাল বণিক বার্তাকে বলেন, ‘দেশের যে হিসাব রয়েছে মূলত ৩৫-৪০ শতাংশের, অর্থাৎ সরকারি তথ্য। এ অসম্পূর্ণ হিসাব দিয়ে একটি দেশের রোগ ও রোগীর চিত্র এবং নীতি হাতে নেয়া যায় না। কিন্তু এমনটিই বছরের পর বছর ধরে হয়ে আসছে। বেসরকারি প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য, কিন্তু তথ্য নেয়ার উপায় সরকারকে করতে হবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *