1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ঝিনাইদহে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

সৌভিক পোদ্দার
  • Update Time : Thursday, February 19, 2026,
  • 48 Time View

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি
অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
শহর শিবিরের সভাপতি আল-আমীনের সভাপতিত্বে আয়োজিত এ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা সেক্রেটারি মাওলানা আ. আওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক শিবির সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজু আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, কেসি কলেজের সভাপতি মাহবুব আলমসহ শহর শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও সংযমের মাস। এ মাস মানুষকে পাপ থেকে বিরত রেখে সৎ ও ন্যায়নিষ্ঠ জীবন গড়ার শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, রমজান কেবল ইবাদতের মাস নয়, এটি মানবতার কল্যাণে আত্মনিয়োগেরও মাস। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অবক্ষয় রোধ এবং আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন এবং পবিত্র এ মাসের মর্যাদা রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ