মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কিশোরগঞ্জে মসজিদের রড চুরি করে জনতার ধাওয়ায় আত্মগোপনে কথিত সোর্স মিজান!

মোঃ সাইফুল্লাহ / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে মসজিদের রড চুরি করে
জনতার ধাওয়ায় আত্মগোপনে কথিত সোর্স মিজান!

মোঃ সাইফুল্লাহ

কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদের রড চুরি করে বিক্রি করে যুবলীগ নামধারী এবং ডিবি পুলিশের সোর্স পরিচয়ধারী মিজানুর রহমান মিজান। বিগত আওয়ামী লীগ সরকারের সময় নিজেকে প্রভাবশালী ব্যক্তি পরিচয় দিয়ে এমন কোনো অপকর্ম নাই যা সে করে নাই। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি তথা এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে টাকা পয়সা উপার্জন করাই ছিল তার পেশা। মূলত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে যত প্রকার অবৈধ পন্থা রয়েছে তার সবকিছুই ব্যবহার করে বনে যান একজন ধনাঢ্য ব্যক্তি। এখন প্রশ্ন হলো – একাধিক ফৌজদারি মামলায় কারাবরণকারী কে এই মিজান শিকদার ? অনুসন্ধানে জানা যায়, মিজান কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের কৃষক আব্দুল কাদির শিকদারের বড় ছেলে। গত ৪ঠা আগস্ট ২০২৪ ইং তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম কর্তৃক গত ১৬ ই অক্টোবর ২০২৪ ইং তারিখে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়েরকৃত মামলায় মিজান শিকদারকে গত ৩০ শে ডিসেম্বর ২০২৪ ইং তারিখে “উবাই পার্ক”, কিশোরগঞ্জ থেকে র‍্যাব -১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর থেকে বিতর্কিত সোর্স মিজানের বিরুদ্ধে সাধারণ মানুষ মুখ খুলতে শুরু করেছে। বেরিয়ে আসছে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের আমলনামা। বিভিন্ন সূত্রে ও জনস্বার্থে করা অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যুবলীগ নেতা মিজান শিকদার তার নিজ গ্রামবাসীর উপর জুলুম, নির্যাতন ও অত্যাচার করতো। বিভিন্ন জায়গায় সে নিজেকে ডিবি, পুলিশ ও র‍্যাব এর চেয়েও ক্ষমতাধর ব্যক্তি বলে জাহির করতো। র‍্যাব, ডিবি তথা পুলিশের গাড়িতে ঘুরে বেড়াতো এবং সাধারণ মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাই ছিল তার পেশা। মানুষ সবসময় মিজান শিকদার এর ভয়ে দিন যাপন করতো। মিজান তৈরি করেছিল বিশাল সন্ত্রাসী বাহিনী। মিজান জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় তাঁর অপকর্ম শুরু করে দেয়। যার ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদের (নির্মাণাধীন) চুরিকৃত রড গত ২৮ শে অক্টোবর মঙ্গলবার গোপনে বিক্রি করে ভ্যানে তুলে দেওয়ার সময় সাধারণ জনগণের কাছে চোরাই রডসহ হাতেনাতে ধরা পড়ে মিজান শিকদার। তখন ভ্যানে থাকা লোক স্বীকার করে বলেন যে, এগুলো মসজিদের রড কথিত সোর্স ও যুবলীগ নেতা মিজান শিকদার বিক্রি করেছে। তারপরই, ভ্যানসহ চোরাই রড জব্দ করে উপস্থিত জনতা। সাধারণ জনতার হস্তক্ষেপে মসজিদের চোরাই রড উদ্ধার হওয়ার পর উত্তেজিত জনতার তোপের মুখে পড়ে চোর মিজান শিকদার এবং অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় যা ভিডিও ফুটেজে দৃশ্যমান। এমনই দুইটি ভিডিও ফুটেজ এসেছে এই প্রতিনিধির হাতে। ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য প্রত্যক্ষদর্শী ও উপ-ঠিকাদার আঞ্জু মিয়ার ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৯৪৮০১৩২৪৫), আরেক উপ-ঠিকাদার আবু বাক্কারের ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৯১৬৩৩০৬৪৮), কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদের ম্যানেজার অরুণ সরকার বাবুর ব্যক্তিগত মোবাইল নাম্বার (০১৭২৯৭১০৩৩১) ছাড়াও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম নুরুর ব্যক্তিগত মোবাইল নাম্বারে (০১৯১৬৮৮৭০৫৬) কথা বলে ঘটনার বিষয় জানতে চাইলে, মিজানের রড চুরির ঘটনার সত্যতা পাওয়া যায়। তবে, ম্যানেজার অরুণ বাবু বলতে চাচ্ছেন যে, ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি মেম্বার তানভীর আহমেদ ওরফে উজ্জ্বল বিষয়টা মিমাংসা করার কথা বলেছেন। এই জন্য তিনি থানায় অভিযোগ দেননি। তবে, ম্যানেজারের কথায় বোঝা যায় যে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে ! এছাড়াও, মিজানের বিভিন্ন অপকর্মের বিষয়ে দৈনিক সংবাদ সারাবেলায় গত ২ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে সংবাদ প্রকাশিত হয়েছে । এর আগে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে দায়েরকৃত মামলায় মিজান শিকদার গ্রেফতার হয় যা দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার অনলাইনে গত ১৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে প্রকাশিত হয়। তাছাড়াও, মিজানের নানা ফৌজদারি অপরাধের বিরুদ্ধে গত ৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে দৈনিক বাংলাদেশ কন্ঠ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এখানেই শেষ নয়, মিজান শিকদার এর সহোদর ছোট ভাই মকবুল হোসেন বিদ্যুৎ চুরির মামলায় (নং- ৮০৬/২০২৩) জরিমানা দিয়ে মামলা থেকে খালাস পায়। কিশোরগঞ্জ জেলা মডেল মসজিদের রড চুরি করে সাধারণ জনগণের ধাওয়া খেয়ে মিজান শিকদার পালিয়ে যায়। এলাকাবাসীর একটাই দাবি, সন্ত্রাসী ও রড চোর মিজান শিকদারকে অবিলম্বে আইনের আওতায় আনা হোক। অন্যথায়, সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যাবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *