মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা সততার সাথে প্রকৃত মালিক ব্যবসায়ী দুর্লভ ধর কে ফেরত দিয়েছেন নৈশপ্রহরী মো. নুরুল আলম বাঁচা। ১০ জুন বুধবার মধ্যরাতে সবার উপস্থিতিতে টাকাগুলো হস্তান্তর করা হয়, যা সমাজে সততার এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
জানা গেছে, মুহাম্মদ নুরুল আলম বাঁচা একজন নাজিরহাট পৌরসভার নৈশপ্রহরী (নাইট গার্ড)। তিনি বাবুনগর এলাকার বাসিন্দা। গত ৯জুন প্রতিদিনের মতো ঐ রাতে নাজিরহাট পৌরসভার স্যোসাইটি এলাকায় তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাতের অন্ধকারে হাঁটাহাঁটি করার সময় রাস্তার পাশে মুখ বন্ধ একটি বস্তা দেখতে পাই। বস্তার মুখটি খুলে বান্ডিল বান্ডিল টাকা দেখতে পাই নৈশপ্রহরী নুরুল আলম বাঁচা। তিনি আর সময় বিলম্ব না করে খুব দ্রুত নাজিরহাট পৌরসভার কার্যালয়ে চলে যান। কার্যালয়ের টাকাগুলা জমা দিয়ে প্রকৃত মালিকের সন্ধানে নেমে পড়েন। একপর্যায়ে লোক মুখে শোনা যাচ্ছে নাজিরহাট বাজারের ব্যবসায়ী দুর্লভ ধর এর ২০ লক্ষ টাকার বস্তা হারিয়ে গিয়েছে। সেই অনেক খোঁজাখুঁজির পরও ওই টাকা আর পাইনি। একপর্যায়ে খবর মিললো টাকার সন্ধান, ওই টাকা গুলা রয়েছে নাজিরহাট পৌরসভায় কার্যালয়ে। সেখানে তিনি যোগাযোগ করেন এবং ঘটনার সত্যতা মিলেছে। কার্যালয়ের কর্মকর্তা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ওই হারানো ২০ লক্ষ টাকা দুর্লভ ধর এর হাতে তুলে দেন নৈশপ্রহরী নুরুল আলম বাঁচা।