মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পশ্চিম ও পূর্ব থানা
নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক প্রাণবন্ত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।নতুন কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে বইতে থাকে উৎসবের আমেজ ও উচ্ছ্বাস।
সোমবার বিকেলে টঙ্গী বাজার এলাকা থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শত শত নেতাকর্মী ব্যানার–ফেস্টুন হাতে উল্লাস প্রকাশ করেন এবং নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। এতে স্থানীয় মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের আহবায়ক মাসুদ মণ্ডল, সদস্য সচিব আব্দুল কাইয়ুম,টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের আহবায়ক কাজী হাসান, সদস্য সচিব মোঃ মিলন চৌধুরী,গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতাকর্মীবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, টঙ্গীতে এই প্রথমবারের মতো মৎস্যজীবী দলের এত বড় আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যাপকভাবে উজ্জীবিত হয়েছেন। তারা বিশ্বাস করেন, এই কমিটি বাস্তব সমস্যাগুলো তুলে ধরে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আহ্বায়ক কমিটির নেতারা বলেন, নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর টঙ্গীতে মৎস্যজীবী দলের নেতা কর্মীদের সংগঠিত করতে কাজ করবে। দলের নেতৃত্ব আরও শক্তিশালী করতে গণমানুষের পাশে দাঁড়ানোই হবে তাদের মূল অঙ্গীকার। এবং দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মৎসজীবী দল সবসময় মাঠে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় রাজনৈতিক মহল মনে করছে, এ আয়োজনের মাধ্যমে টঙ্গীতে মৎস্যজীবী দল নিজেদের সাংগঠনিক অবস্থান আরও দৃঢ় করতে সক্ষম হয়েছে।