মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

জুলফিকার আলী জুয়েল:
গত ২৪ মে ২০২৫ খিঃ জম কালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মিরপুর প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উৎসব।
৩০ বছর পূর্তি উৎসবের শুরুতেই সকাল ১১ ঘটিকার সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বর্ণনাট্য রেলি শুভ উদ্বোধন করে।
বিকেল ৫ ঘটিকা থেকে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব মিরপুর ১ চিড়িয়াখানা রোড ৮ নং কমিউনিটি সেন্টারে মূল অনুষ্ঠান পর্ব আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সাবেক বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ারুল্লাহ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার হানিফ খান দি ইউনিভার্সিটি অফ কুমিল্লা , বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ আবু জাফর সভাপতি বি এম এস এফ, উক্ত সভায় আর ও বক্তব্য রাখেন ডঃ সাহেদ মন্তাজ উপ-পরিচালক বাংলা একাডেমি। বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন ডঃ মশিউর রহমান গবেষক ও লেখক।
বক্তারা সাংবাদিকদের সুরক্ষা আর্থ সামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল দুঃসাহসী সাংবাদিক সম্পাদক ও প্রকাশক স্বৈরাচার সরকারের বিরুদ্ধে লেখার কারণে যার একটি পা হারায় প্রবীর শিকদার।
এ প্রতিবেদককে মিরপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কাদের জানায় আমার ৩০ বছরের কষ্টার্জিত মিরপুর প্রেস ক্লাব আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সার্থক হয়েছি একমাত্র সাধারণ সম্পাদক মিরপুর প্রেসক্লাব সম্পাদক দৈনিক মফঃস্বল বার্তা পত্রিকা এসএম জাকারিয়ার একক অর্থায়নের মাধ্যমে। এ প্রতিবেদককে এইচএম জাকারিয়া জানায় সংগঠনকে শক্তিশালী করতে সকল সাংবাদিক ভাইদের একত্রিত হয়ে সম্মিলিতভাবে মিরপুর প্রেসক্লাবে সদস্য হয়ে কাজ করতে আহবান করচে। আমার যদি আরো কোন সহযোগিতার দরকার হয় তাও করতে আমি ইচ্ছুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর প্রেস কলাবের সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক এইচএম জাকারিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সুষ্ঠ সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ায় মিরপুর প্রেসক্লাব সকল সংবাদ কর্মী উপস্থিত সকলকে কৃতজ্ঞতা প্রকাশ করে।
মিরপুর প্রেসক্লাব ৩০ বছর পূর্তি উৎসব সৌজন্যে ঃ- দৈনিক মফস্বল বার্তা পত্রিকা, দৈনিক বাংলা ৭১ পত্রিকা, দেশ নিউজ টিভি, সুবর্ণ টিভি,।