মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

এতে সভাপতি পদে ফারুক ইকবাল (দৈনিক জনকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক পদে আজিজ সিকদার (দৈনিক সাগর দেশ) নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক পদে এ. কে রিফাত কোষাধ্যক্ষ পদে আবু বক্কর ছিদ্দিক, প্রচার সম্পাদক পদে মৌলানা মিছবাহ উদ্দিন আরজু এবং দপ্তর সম্পাদক পদে সুব্রত আপন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ই জুন) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহেশখালী উপজেলা প্রশাসকের মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৮ ভোটারের মধ্যে ৩৫ জন ভোটাধিকার প্রদান করেন। এবার ৬টি পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন আজাদ, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইকবাল বাহার চৌধুরী, মৌলানা সিরাজুল ইসলাম, মৌলানা ইউনুস ও আ ন ম হাসান।
নির্বাচন পর্যবেক্ষক ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মোহাম্মদ ডালিম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোলতান ও মহেশখালী উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।