1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

এবার ধর্ম অবমাননার মামলা জাফরুল্লাহ’র বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Wednesday, August 19, 2020,
  • 224 Time View

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের একটি আদালতে ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র’র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে।

আজ বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিচারক আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে (সিএমএম আদালত-২) মামলাটি দায়ের করেন বিপ্লব পার্থ নামের স্থানীয় এক সাংবাদিক।

সাংবাদিক বিপ্লব পার্থ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি  বলেন, ‘সম্প্রতি এক সমাবেশে সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করেছেন। এসব ধর্মগ্রন্থ নাকি মিথ্যাচার ও প্ররোচনায় ভরপুর, যা দেশের কোটি সনাতন ধর্মাবলম্বীদের মনে আঘাত দিয়েছে।

আদালত বিকেলে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান বিপ্লব পার্থ।

গত ৯ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সম্প্রতি ঈদ গেল, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশে ২৫ কোটি মানুষ তাদের নিজের ধর্ম পালন করতে পারেনি। তারা গরুর মাংস খেতে পারল না। অথচ হিন্দুরা, চিরকাল নরেন্দ্র মোদির পূর্বপুরুষরা গরুর মাংস খেত। চোখ অন্ধ ভারত ২৫ কোটি মুসলমানকে ধর্ম পালন করতে দিচ্ছে না।

জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, ‘একটি কাল্পনিক কাহিনিকে ভিত্তি করে ভারত রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। মহাভারত, রামায়ণ দুটোর মধ্যেই প্ররোচনা ও মিথ্যাচারের গল্পকাহিনি রয়েছে। তাদের গল্পকাহিনির ওপর ভিত্তি করেই ৫০০ বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে সেখানে আজগুবি রাম মন্দির নির্মাণ করেছে ভারত। এটি ভারত জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে একটি কথাও বলিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ