1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু। মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা হতে ডিবি পুলিশ  ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার প্রতি বছরের ন্যায় সুন্দরবন ৯০ দিন মাছ সহ সকল ধরনের পাশ বন্ধ ছিল। পহেলা সেপ্টেম্বর ১তারিখ হইতে মাছ কাঁকড়া সহ অন্যান্য পাশ নিতে পারবে জেলেরা। জেলেদের ৯০ দিনের কষ্টের সময় পার করে নতুন করে আবার সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ফান্ডের তীব্র সংকট : নিরাপত্তার ঝুঁকি নিয়েই ট্রানজিট ক্যাম্প থেকে মূল ক্যাম্পে ফিরছেন রোহিঙ্গারা।

মোহাম্মদ নুর
  • Update Time : Wednesday, August 26, 2026,
  • 39 Time View

উখিয়া টেকনাফ রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে গত ১০ বছরে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ কিংবা বিভিন্ন ক্যাম্পে সশস্ত্র গ্রুপের হামলা ও প্রাণনাশের হুমকি থেকে বাঁচতে যাদের ঠাঁই হয়েছিল ট্রানজিট ক্যাম্পে, তাদের আবারও অনিশ্চয়তার মুখে ফিরতে হচ্ছে আগের স্থানগুলোতে অথবা নতুন কোন ক্যাম্প শেল্টারে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর ফান্ড সংকটের কারণে ট্রানজিট ক্যাম্পে থাকা রোহিঙ্গা পরিবারগুলোকে স্ব-স্ব ক্যাম্পে কিংবা নতুন করে অস্থায়ী শেল্টার নির্মাণ করে স্থানান্তর করা হচ্ছে।
​তবে ক্ষতিগ্রস্ত ও অপরাধী চক্রের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, ফান্ড না থাকার অজুহাতে নিরাপত্তার চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের পুনরায় ক্যাম্পে পাঠানো হচ্ছে। এতে করে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

​সাধারণত প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডে গৃহহারা রোহিঙ্গাদের সাময়িক স্থান হতো উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে। কিন্তু এ ক্যাম্পের অনেক বাসিন্দার জীবনের গল্প সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন ক্যাম্পে রাতের আঁধারে সক্রিয় সশস্ত্র গ্রুপ ও অপরাধী চক্রের হাতে খুন, গুম কিংবা ধর্ষণের শিকার পরিবারগুলোকে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থাগুলো এই ট্রানজিট ক্যাম্পে আশ্রয় দিয়েছিল।
​বর্তমানে এই ক্যাম্পটি ছাড়তে হওয়ায় পরিবারগুলো নতুন করে প্রাণনাশের আতঙ্কে ভুগছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রানজিট ক্যাম্পের এক বাসিন্দা জানান, “আমরা ক্যাম্পের সন্ত্রাসী গ্রুপের হাত থেকে বাঁচতে এখানে আশ্রয় নিয়েছিলাম। এখন আবার সেখানেই ফেরত পাঠানো হচ্ছে। ফান্ডের অভাবে আমাদের জীবন এখন চরম ঝুঁকির মুখে।”

​মান মানবিক সংস্থাগুলোর বিশ্বব্যাপী বাজেট ছাঁটাইয়ের কারণে ট্রানজিট ক্যাম্পসহ সাধারণ ক্যাম্পগুলোতে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবা আগেই সংকুচিত করা হয়েছে। ট্রানজিট ক্যাম্পে দীর্ঘমেয়াদে শরণার্থী রাখার মতো আর্থিক সামর্থ্য না থাকায় কর্তৃপক্ষ তাদের স্ব-স্ব ক্যাম্পে পুনর্বাসিত করছে। ফলে একদিকে ফান্ডের অভাবে খাবারের অভাব, অন্যদিকে ক্যাম্পের ভেতরের অপরাধীদের ভয়—দুটো মিলেই রোহিঙ্গাদের জীবন এখন পুরোপুরি কোণঠাসা।

এই ​বিষয়টি নিয়ে জানতে চাইলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান জানান, ট্রানজিট ক্যাম্পের মূল উদ্দেশ্যই হলো সাময়িক আশ্রয় দেওয়া।
​তিনি বলেন ট্রানজিট ক্যাম্পটি সম্পুর্ন একটা অস্থায়ী আশ্রয়কেন্দ্র কোন ধরনের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে রোহিঙ্গাদের নিরাপত্তা ও সহায়তার জন্য রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে কিংবা অবস্থার উন্নতি হলে নিয়ম অনুযায়ী তাদের পুনরায় স্ব-স্ব ক্যাম্পে পাঠানো হয়। এখনো সেই সাধারণ প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের পাঠানো হচ্ছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ