1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

নীলফামারীর ডিমলায় আশ্রয়ন প্রকল্পের ১০০ ঘরের ৯০ টি পড়ে আছে ফাঁকা

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Wednesday, July 29, 2026,
  • 57 Time View
রাস্তার পাশে সারি সারি আধা পাকা ঘর। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, একটি রান্নাঘর। সেখানে রয়েছে সুপেয় পানি ও বিদ্যুৎ ব্যবস্থা। কিন্তু অধিকাংশ ঘরেই ফাঁকা পড়ে রয়েছে।
এই দৃশ্যটি নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছা চাপানি দক্ষিণ ঝুনাগাছ ৬ নং ওয়ার্ড সুইসগেট আবাসন এলাকার। সেখানে ১০০ টি ঘরের মধ্যে ৯০ টি ঘর ফাঁকা পড়ে আছে। আর যারা এখানে আছেন সেখানের অধিকাংশ বরাদ্দ নেই তাদের নামে।
২০২০-২০২১ অর্থ বছরে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রকল্পটিতে ১০০ ঘর নির্মাণ করা হয়। সেখানে প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে দুই লাখ টাকা। নির্মাণের কিছুদিন পরই দুইশতক জমিসহ বাসিন্দাদের ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকৃত ভূমিহীন-ঘরহীন বরাদ্দ পায়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানের অধিকাংশ ঘরেই তালা খুলছে, ঝোপঝাড় ঘিরে ধরেছে ঘরগুলোকে। অনেকের ঘরের বারান্দা আশপাশে জমে আছে ময়লা আর্বজান। অনেকের ঘরের সামনে জন্মেছে আগাছা। আবার কোন কোন ঘরের উঠানে কচুসহ সবজি চাষ করছেন। কেউ আবার ঘরগুলো বাশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন।
আরও দেখা যায়, আশ্রয়ন প্রকল্পের আবাসনে যাওয়ার রাস্তা নদীর পাশে হওয়ায় ভাঙন ধরেছে। সেখানে বসবাসরত পরিবারগুলো চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছে।
স্থানীয়রা জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রকৃত ভূমিহীন-ঘরহীন ব্যক্তিরা বরাদ্দ পাননি। সঠিকভাবে যাচাই-বাছাই না করেই যাঁদের নিজস্ব বাড়ি ও জমিজমা রয়েছে, তাঁদের বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ পেয়ে তাঁরা ঘরে থাকছেন না।
আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা হনুফা বেগম বলেন, আমরা যারা এখানে থাকি শুধু তারাই প্রকৃত ভূমিহীন। আমরা এখানে মাত্র দশটি পরিবার বসবাস করি এখানে বাকিসব ফাঁকা। আমরা এখানে নিরাপত্তাহীনতায় থাকি চারপাশে ফাঁকা কেউ নাই ভয়ে থাকতে হয়। বাকিরা যারা থাকেনা তাদের সবার ঘরবাড়ি আছে তারা সেখানে থাকেন।
আরেক বাসিন্দা তহমিনা বেগম বলেন, আমরা যারা এখানে থাকি সবাই গরীব মানুষ। এখানে মাত্র কয়েকজন থাকি এখানের টিউবওয়েল চুরি হয়, বিভিন্ন জিনিসপত্র চুরি হয়। আমরা মাত্র কয়েকটি পরিবার এখানে ভয়ের মধ্যে থাকি।
স্থানীয় বাসিন্দা শফি উদ্দিন বলেন, এখানে যখন বরাদ্দ দেওয়া হয় তখন আওয়ামী লীগ নেতাকর্মী তাদের আত্মীয় স্বজনরা বরাদ্দ পায়। এখানে প্রকৃত ভূমিহীন মানুষের থাকার কথা থাকলেও তারা বরাদ্দ পায়নি। পাওয়ার যোগ্য ব্যক্তিটা বরাদ্দ না পাওয়ার কারনে ঘরগুলো ফাকা পড়ে আছে।
এবিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান বলেন, আশ্রয়হীন মানুষ আমাদের কাছে বিভিন্ন সময়ে আবেদন করছে আমরা সেটি যাচাই বাছাই করছি। পরবর্তী সময়ে সেখানের আশ্রয়ণ প্রকল্পের ঘরে তাদের পূর্নবাসন করা হবে৷
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ