মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

রাজধানীর তুরাগের নলভোগ এলাকার হাউস-৮, রোড-২, ব্লক-বি এলাকায় অবস্থিত Green Sea Food International অফিসের সামনের সড়কের ঠিক মাঝখানে একটি সরকারি বিদ্যুতের খুঁটি অবস্থান করায় যানবাহন চলাচলে চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে সড়ক ঢালাই করায় চালকদের জন্য এটি একটি বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাতের বেলা বা বৃষ্টির সময় খুঁটিটি স্পষ্টভাবে দেখা না গেলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর দাবি, জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিদ্যুতের খুঁটিটি স্থানান্তর করে নিরাপদভাবে সড়ক ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করুক। অন্যথায় যে কোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের সময় সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।
নলভোগ এলাকায় হাউস ও রোডভিত্তিক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনা রয়েছে, যা এলাকাটিতে নিয়মিত যানবাহন চলাচলের গুরুত্ব নির্দেশ করে।