মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সৈয়দপুরে রেলওয়ের জমি উদ্ধার অভিযানে উচ্ছেদ ১৬ স্থাপনা,

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ রেলওয়ের মূল্যবান ভূ-সম্পত্তি দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি, জলাশয় ও স্টেশনসংলগ্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দুই দিনের বিশেষ অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।
সোমবার (৮ জুন) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার পর্যন্ত চলবে। রেলওয়ের পাকশী বিভাগ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানের প্রথম দিনে সৈয়দপুর শহরের গোলাহাট (হোলাহাট) এলাকায় রেলওয়ের মালিকানাধীন একটি বৃহৎ জলাশয় দখল করে নির্মিত ছয়টি বসতবাড়ি উচ্ছেদ করা হয়।
একইসঙ্গে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১০টি দোকানপাটও অপসারণ করা হয়। উচ্ছেদের সময় কয়েকটি স্থাপনা মালিকপক্ষ নিজ উদ্যোগে সরিয়ে নিলেও অধিকাংশ স্থাপনা ভেঙে ফেলা হয়।
রেলওয়ে সূত্র জানায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে শহর সৈয়দপুরে রেলওয়ের প্রায় সাড়ে ৮০০ একর জমি রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি জমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। সরকারি জলাশয় ভরাট, আবাসিক ভবন নির্মাণ, ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন এবং লিজের শর্ত ভঙ্গ করে বহুতল ভবন নির্মাণের মতো নানা অনিয়মের মাধ্যমে এসব জমি বেদখল হয়েছে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন,গোলাহাট এলাকার জলাশয়টি রেলওয়ের নিজস্ব সম্পত্তি। এটি অবৈধভাবে ভরাট করে সেখানে বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে তদন্ত ও যাচাই-বাছাই শেষে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন,শুধু জলাশয় নয়, রেলওয়ের কোয়ার্টার, খালি জমি, কৃষি লিজের আওতাধীন ভূমি কিংবা অন্য যেকোনো রেলসম্পত্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে এবং স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আইন ও বিধি অনুসরণ করেই এ অভিযান পরিচালিত হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, অবৈধ দখলের কারণে রেলওয়ের বিপুল পরিমাণ সম্পদ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি জলাশয় ভরাটের ফলে পরিবেশগত ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সরকারি সম্পত্তি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সৈয়দপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তোহিদুল ইসলাম, পার্বতীপুর রেলওয়ের কর্মকর্তা মহসিন আলী, উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রধান আহসান হাবিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রেলওয়ে পুলিশ, আরএনবি সদস্য ও থানা পুলিশের বিপুলসংখ্যক সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দখলমুক্ত অভিযান শুধু দুই দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজন হলে এর পরিধি ও সময়সীমা আরও বাড়ানো হবে। পর্যায়ক্রমে সৈয়দপুরের সব অবৈধ দখল চিহ্নিত করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *