
গত ৯জুন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র উপস্থাপন করেনআনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্), খুলনা।
এ সময় পুলিশ সুপার মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি- ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেপ্তার সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল); সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল); মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল); অপু মন্ডল,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); এম, এম, তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ); বিপ্লব কুমার নন্দী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ),খুলনাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।