মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের নিকলীতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনের সাথে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে, ২০২৬) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন:
রাজনৈতিক নেতৃবৃন্দ: নিকলী উপজেলা বিএনপির সভাপতি হাজী এডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম তালুকদার হেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধাগণ: বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডারের সদস্য সচিব মোঃ চান্দালী মেম্বার ও জেলা ইউনিট কমান্ডারের সদস্য কফিল উদ্দিন আহম্মেদ।
উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ: নিকলী উপজেলার নব যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদ উল্লাহ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু হানিফ, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ মোঃ মহসিন উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসিফ ইমতিয়াজ মনির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
আইনশৃঙ্খলা ও অন্যান্য প্রতিষ্ঠান: নিকলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ আবু বক্কর ছিদ্দিক আকন্দ এবং নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফি উদ্দিন।
জনপ্রতিনিধিবৃন্দ: দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিবৃন্দ।
নিকলী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেবের সঞ্চালনায় সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যার কথা নবাগত জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক সোহানা নাসরিন নিকলী উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।